মার্কিন বিচার বিভাগ সম্প্রতি যৌন অপরাধী জেফরি এপস্টেইন সম্পর্কিত বিপুল তথ্য প্রকাশ করেছে। এতে অন্তর্ভুক্ত রয়েছে ৩০ লাখ পৃষ্ঠার নথি, প্রায় ১ লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজারের বেশি ভিডিও। এই নথিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট, বিভিন্ন দেশের মন্ত্রী ও বিশ্বখ্যাত ধনকুবেরদের বিতর্কিত কর্মকাণ্ডের তথ্য রয়েছে।

এই বিশাল তথ্যভাণ্ডার সাধারণ পাঠকের জন্য পর্যবেক্ষণ করা কঠিন, তাই বিষয়টি সহজ করার জন্য তৈরি করা হয়েছে ‘Jmail’ নামের নতুন ওয়েব টুল। এটি ব্যবহারকারীদের এপস্টেইনের গোপন ইনবক্সটি ঠিক নিজের ইমেইল অ্যাকাউন্টের মতো দেখতে সাহায্য করে।
‘Jmail’-এর ইন্টারফেস অনেকটাই গুগলের জিমেইলের মতো, তবে লোগোর ‘M’ অক্ষরে ছোট একটি টুপি এবং প্রোফাইল ছবিতে হাস্যোজ্জ্বল এপস্টেইনের ছবি থাকায় সহজেই আলাদা চেনা যায়। এখানে ব্যবহারকারীরা ইনবক্স, স্টারড মেইল এবং সেন্ট মেইলসহ অন্যান্য ফোল্ডার দেখতে পারবেন।
ওয়েবসাইটের বিশেষ ফিচারগুলো হলো:
JPhotos: বিচার বিভাগ প্রকাশিত ১ লাখ ৮০ হাজার ছবির ডেটাবেস।
JDrive: ৩০ লাখ পৃষ্ঠার নথি পড়ার জন্য ডিজাইন করা বিশেষ ড্রাইভ।
JFlights: এপস্টেইনের ব্যক্তিগত বিমানের যাত্রাপথ ট্র্যাক করার সুবিধা।
Jotify ও Jamazon: ‘Jotify’-তে অডিও রেকর্ডিং এবং ‘J–Amazon’-এ এপস্টেইনের কেনাকাটার হিসাব দেখা যাবে।
ইন্টারনেট শিল্পী রিলি ওয়ালজ এবং ওয়েব ডেভেলপার লুক ইগেল এই ওয়েব টুল তৈরি করেছেন। ওয়ালজ জানিয়েছেন, “আমরা জিমেইলের মতো একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি, যাতে ব্যবহারকারীরা এপস্টেইনের মতো লগ-ইন করে তার মেইল ও তথ্য দেখতে পারে।”
এই ওয়েব টুলটি ব্যবহারকারীদের জন্য কৌতূহল মেটানোর পাশাপাশি, জেফরি এপস্টেইন কেসের তথ্য ঘেঁটে দেখার কাজকে সহজ ও সময়নির্ভর বানাচ্ছে।
সূত্র: এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


