জুমবাংলা ডেস্ক : সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর নেবে ৩২৯ জন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নেবে ২৪ জন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল নেবে ৪৬ জন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন ১৯ জন এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড নেবে ২৬ জন।

Advertisement

১. ৩২৯ জনকে চাকরি দেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর চার পদে মোট ৩২৯ জনকে চাকরি দেবে।

২. বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে চাকরি
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল প্রোগ্রামার, সহকারী-প্রোগ্রামার ও কম্পিউটার অপারেটরসহ মোট ১৩টি পদে লোকবল নিয়োগ দেবে। আবেদনগ্রহণ ২৭ মার্চ সকাল ১০ টায় শুরু হয়ে চলবে ২৬ এপ্রিল বিকাল ৫ টা পর্যন্ত।

৩. বাংলাদেশ কেমিক্যাল করপোরেশনে চাকরির সুযোগ
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন চার পদে মোট ১৯ জনকে নিয়োগ দেবে। আবেদনগ্রহণ ২৪ মার্চ থেকে শুরু হয়ে চলবে ১৬ এপ্রিল পর্যন্ত।

বিএনপি স্বাধীনতাবিরোধী অপশক্তির ‘প্রধান পৃষ্ঠপোষক’: তথ্যমন্ত্রী

৪. ১৯ পদে জনবল নিচ্ছে মেট্রোরেল
সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ১৯ পদে মোট ২৬ জনকে নিয়োগ দেবে। নিয়োগপ্রাপ্ত হলে চাকরির শুরুতেই একসঙ্গে তিনটি ইনক্রিমেন্ট প্রদান করা হবে। আগ্রহীরা আগামী ১০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

৫. পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে চাকরির সুযোগ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ পাঁচ পদে মোট ২৪ জনকে নিয়োগ দেবে। আবেদন গ্রহণ চলবে ২৮ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১৭ এপ্রিল ২০২২ বিকাল ৫টা পর্যন্ত।

পাঁচ দিনের সফরে রবিবার কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.