জুমবাংলা ডেস্ক : ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি) একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

চাকরির সুযোগ

Advertisement

১. পদের নাম: নির্বাহী প্রকৌশলী (আইসিটি)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএসই/আইটি/ইসিই বিষয়ে ন্যূনতম গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণিপ্রাপ্ত ব্যক্তিদের আবেদন গ্রহণযোগ্য হবে না এবং গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে ৫–এর স্কেলে ন্যূনতম ৩ এবং ৪–এর স্কেলে ন্যূনতম ২.৫ প্রাপ্ত হতে হবে। বৃহৎ কোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে ৭ বছরের অভিজ্ঞতাসহ উপবিভাগীয় প্রকৌশলী (আইসিটি/এমআইএস/কম্পিউটার প্রোগ্রামিং) বা সমমান পদে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এসএপি (বেসিস/এবিএপি/এফআইসিও/এইচসিএম/এমএম/পিএম/পিপি) সার্টিফিকেশন ( ওইএম) বা সিসকো (সিসিএনপি) সার্টিফিকেশন থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
বেতন–ভাতা: মাসিক মূল বেতন ৯১,০০০ টাকা। এর সঙ্গে বাড়িভাড়া ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

২. পদের নাম: সহকারী প্রকৌশলী (আইসিটি)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএসই/আইটি/ইসিই বিষয়ে ন্যূনতম গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণিপ্রাপ্ত ব্যক্তিদের আবেদন গ্রহণযোগ্য হবে না এবং গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে ৫-এর স্কেলে ন্যূনতম ৩ এবং ৪-এর স্কেলে ন্যূনতম ২.৫ প্রাপ্ত হতে হবে।
বয়স: ১৮ থেকে ৩০ বছর
বেতন-ভাতা: মাসিক মূল বেতন ৫২,০০০ টাকা। এর সঙ্গে বাড়িভাড়া ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

৩. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (কেমিক্যাল)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন/অ্যাপ্লায়েড কেমিস্ট্রি বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণিপ্রাপ্ত ব্যক্তিদের আবেদন গ্রহণযোগ্য হবে না এবং গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে ৫-এর স্কেলে ন্যূনতম ৩ এবং ৪-এর স্কেলে ন্যূনতম ২.৫ প্রাপ্ত হতে হবে।
বয়স: ১৮ থেকে ৩০ বছর
বেতন-ভাতা: মাসিক মূল বেতন ৫২,০০০ টাকা। এর সঙ্গে বাড়িভাড়া ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

৪. পদের নাম: সিকিউরিটি অফিসার
পদসংখ্যা: ৩
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণিপ্রাপ্ত ব্যক্তিদের আবেদন গ্রহণযোগ্য হবে না এবং গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে ৫-এর স্কেলে ন্যূনতম ৩ এবং ৪-এর স্কেলে ন্যূনতম ২.৫ প্রাপ্ত হতে হবে। পাওয়ার সেক্টরের যেকোনো সংস্থায় নিরাপত্তা কর্মকর্তা/সহকারী নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা প্রতিরক্ষা বাহিনী/আধা সামরিক বাহিনী/আইন প্রযোগকারী সংস্থায় করপোরাল/সমতুল্য বা তদূর্ধ্ব পদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ১৮ থেকে ৪৫ বছর
বেতন-ভাতা: মাসিক মূল বেতন ৪০,০০০ টাকা। এর সঙ্গে বাড়িভাড়া ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

৫. পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি (বাণিজ্য) বা সমমান পাস। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি টাইপে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ২০ শব্দ থাকতে হবে।
বয়স: ১৮ থেকে ৩০ বছর
বেতন-ভাতা: মাসিক মূল বেতন ২৩,০০০ টাকা। এর সঙ্গে বাড়িভাড়া ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

শ্রাবন্তীর হাতে লাঠি কেন?

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে অথবা ইজিসিবির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা: ১৬ অক্টোবর থেকে আগামী ৫ নভেম্বর ২০২৩, বিকাল ৪টা পর্যন্ত।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.