জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ৭ পদে মোট ২৩ জনকে নিয়োগ দেবে। নবমসহ বিভিন্ন গ্রেডে এসব কর্মী নিয়োগ পাবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়

Advertisement

বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। আবেদন শুরু হবে ৩ জানুয়ারি সকাল ৯টা থেকে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ২৫ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত।

পদের নাম, সংখ্যা ও বিবরণ

১. পদের নাম: প্রোগ্রামার
গ্রেড: ৬
পদসংখ্যা: ১
বেতন: ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি-সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি/ সমমানের সিজিপিএসহ ৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

২.
পদের নাম: সহকারী পরিচালক
গ্রেড: ৯
পদসংখ্যা: ৮
বেতন: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা।

৩.
পদের নাম: সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার
গ্রেড: ৯
পদসংখ্যা: ১
বেতন : ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি-সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

৪.
পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা
পদসংখ্যা: ১
গ্রেড: ৯
বেতন: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা : বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

৫. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩
গ্রেড: ১৪
বেতন : ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
*কুড়িগ্রাম জেলার অধিবাসীদের আবেদন করার প্রয়োজন নেই।

৬. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ২
গ্রেড: ১৬
বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

৭. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৭
গ্রেড: ২০
বেতন: ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
*নওগাঁ, খুলনা, ঝিনাইদহ, রংপুর, মেহেরপুর, বাগেরহাট, বগুড়া ও কিশোরগঞ্জ জেলার অধিবাসীদের আবেদন করার প্রয়োজন নেই।

আবেদনের বয়সসীমা
১ নম্বর পদের ক্ষেত্রে ১৮ থেকে ৩৫ বছর। ২ থেকে ৭ নম্বর পদের ক্ষেত্রে ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

কোন পদে আবেদন ফি কত
১ থেকে ৪ নম্বর পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ৬৬৯ টাকা, ৫ ও ৬ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৭ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।

নতুন বছরে বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে ভবিষ্যদ্বাণী করলেন আশরাফুল

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.