Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা শনিবারও অফিস করার সিদ্ধান্ত জবির নতুন উপাচার্যের
শিক্ষা

শনিবারও অফিস করার সিদ্ধান্ত জবির নতুন উপাচার্যের

By Tarek HasanDecember 1, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থবিরতা দূর করতে শনিবারও অফিস করবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

ড. সাদেকা হালিম

Advertisement

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে যোগদান শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

সাদেকা হালিম বলেন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে স্থবিরতা রয়েছে। বিশেষ করে, প্রশাসনিক যেসব জটিলতা রয়েছে সেগুলো দ্রুত সমাধান করার জন্য শনিবারও দপ্তর খোলা থাকবে। আমি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শনিবারে অফিস করব।

তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক সংকট রয়েছে, সেগুলো আমাদের সবার জানা। এসব সমস্যা এক এক করে সমাধান করা হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে নতুন ক্যাম্পাস ও হলের বিষয়টি ভাবতে হবে।

তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গুণগত শিক্ষা ও গবেষণা বাড়াতে হবে। আর এর মাধ্যমেই বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। এজন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সহযোগিতা প্রত্যাশা করি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম। এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী চার বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অধ্যাপক সাদেকা হালিম উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। ১৯৮৮ সালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন।

সাদেকা হালিম কমনওয়েলথ বৃত্তি নিয়ে কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে দ্বিতীয় স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি নেন। পরে কমনওয়েলথ স্টাফ ফেলোশিপ নিয়ে যুক্তরাজ্যের বাথ ইউনিভার্সিটি থেকে পোস্ট-ডক্টরেট সম্পন্ন করেন। তথ্য কমিশনের প্রথম নারী তথ্য কমিশনার ছিলেন তিনি।

মিউজিক ভিডিও করতে যেয়ে পরিচয়, বিয়ের কথা প্রকাশ্যে আনলেন নায়িকা

পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির কার্যকরী সদস্য ও সিনেট সদস্য ছিলেন। তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের প্রথম নারী ডিন। জাতীয় শিক্ষানীতি কমিটি-২০০৯ এর কমিটিতে সদস্য ছিলেন অধ্যাপক ড. সাদেকা হালিম।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

July 14, 2026
শিক্ষামন্ত্রী

ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়া হবে, আশ্বাস শিক্ষামন্ত্রীর

July 14, 2026
এইচএসসি পরীক্ষা

বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড

July 13, 2026

Latest News

শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

শিক্ষামন্ত্রী

ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়া হবে, আশ্বাস শিক্ষামন্ত্রীর

এইচএসসি পরীক্ষা

বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড

HSC

চট্টগ্রাম ছাড়া বাকি বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই

Logo

প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে খেলাধুলা, মাঠবিহীন স্কুলে কী হবে

ছাত্রী

টানা বৃষ্টিতে পানিবন্দি ঢাবির শিক্ষার্থীরা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

এইচএসসি ও সমমান পরীক্ষা

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা

রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত

Sikkha

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেফতার

hsc-exam

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa