কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন বলেছেন, বুড়িচং-ব্রাহ্মণপাড়াসহ সারা বাংলাদেশ মাদকে সয়লাব হয়ে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের কিছু গাইড লাইন দিয়েছেন। সে বিষয়ে আমাদের দুই উপজেলার প্রশাসনের সাথে কথা বলেছি। তাদের সহযোগিতা চেয়েছি। আমি বলেছি-মাদকের বিষয়ে জিরো টলারেন্স। যদি মাদক মুক্ত না করতে পারি তবে আমি প্রয়োজনে রিজাইন করবো। শুধু মাদক নয় চাাঁদাবাজি, ইভটিজিং ও সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করবো। এবিষয়ে সবার সহযোগিতা চাই।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয়’ শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি আয়োজিত অনুষ্ঠানে তিনি সমিতির বহুতল ভবন ও অ্যাম্বুলেন্স প্রদানের দাবির বিষয়ে বলেন, আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলে সে বিষয়ে কাজ করবো।
এতে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ড. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটেয়ারী, শিক্ষানুরাগী মোশাররফ খান চৌধুরী।
প্রধান আলোচক ছিলেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসীম। সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সভাপতি অ্যাড. আ হ ম তাইফুর আলম। বিশেষজ্ঞ মতামত প্রদান করেন অধ্যাপক ডা. মো. আবদুল লতিফ, ডা. দিলরুবা আক্তার ও ডা. মোহাম্মদ জহির উদ্দিন। অতিথি ছিলেন বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান ও শিক্ষাবিদ সেলিম রেজা সৌরভ প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


