গুগল সম্প্রতি একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) নতুন টুল উন্মোচন করেছে, যার নাম আলফাজিনোম। এই টুল মানব জিনোমের জটিল গঠন ও রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ সহায়ক হবে এবং ভবিষ্যতে নানা রোগের নতুন চিকিৎসা বিকল্প খুঁজে পেতে বিজ্ঞানীদের সাহায্য করতে পারে।

গুগল ডিপমাইন্ডের ভাইস প্রেসিডেন্ট পুশমিত কোহলি বলেন, ২০০৩ সালে মানব জিনোমের প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র আমাদের হাতে “জীবনের বই” তুলে দিয়েছিল। তবে সেই বইটি পড়া তখনও ছিল বড় চ্যালেঞ্জ। আলফাজিনোম এখন এই চ্যালেঞ্জ মোকাবিলায় যুগান্তকারী অবদান রাখতে পারে।
মানব জিনোমে তিন বিলিয়ন নিউক্লিওটাইড জোড়া (A, T, C, G) আছে। এর মধ্যে মাত্র দুই শতাংশ প্রোটিন তৈরি করার নির্দেশনা বহন করে, যা শরীর গঠন ও পরিচালনার কাজ করে। বাকি ৯৮ শতাংশ ডিএনএকে দীর্ঘদিন “জাঙ্ক ডিএনএ” হিসেবে ধরা হত, কারণ এর কার্যকারিতা বোঝা যেত না।
কিন্তু গবেষকরা মনে করেন, এই “নন-কোডিং ডিএনএ” কোষে জেনেটিক তথ্য কীভাবে সক্রিয় হবে তা নিয়ন্ত্রণ করে। এছাড়া এর মধ্যে রয়েছে অসংখ্য ভ্যারিয়েন্ট, যেগুলি বিভিন্ন জটিল রোগের সঙ্গে সম্পর্কিত। আলফাজিনোম মূলত এই জটিল নন-কোডিং জিনগত অংশ বোঝার জন্যই তৈরি করা হয়েছে।
বাইরের গবেষকরা এটিকে “এক যুগান্তকারী অগ্রগতি” হিসেবে অভিহিত করেছেন, যা জিনোমিক গবেষণায় নতুন দিগন্ত খুলে দেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


