Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিজ্ঞান ও প্রযুক্তি কারো কাছে ব্লক হয়েছেন? হোয়াটসঅ্যাপ আনছে নতুন যাচাই ফিচার
বিজ্ঞান ও প্রযুক্তি

কারো কাছে ব্লক হয়েছেন? হোয়াটসঅ্যাপ আনছে নতুন যাচাই ফিচার

By Mynul Islam NadimJune 24, 20262 Mins Read

হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর পর দীর্ঘ সময় কোনো উত্তর না পাওয়া, কিংবা হঠাৎ করে কারো প্রোফাইল ছবি, ‘লাস্ট সিন’ বা অনলাইন স্ট্যাটাস দেখা বন্ধ হয়ে গেলে অনেক ব্যবহারকারীর মনেই প্রশ্ন জাগে—তাহলে কি তিনি আমাকে ব্লক করেছেন?

হোয়াটসঅ্যাপ

Advertisement

তবে এসব লক্ষণ দেখে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায় না। কারণ অনেক ব্যবহারকারীই ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য বিভিন্ন প্রাইভেসি সেটিংস ব্যবহার করেন, যার ফলে এসব তথ্য অন্যদের কাছে দৃশ্যমান থাকে না।

সম্প্রতি প্রযুক্তিবিষয়ক প্ল্যাটফর্ম ওয়েবিটাইনফোর এক প্রতিবেদনে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে, যার নাম ‘এনক্রিপশন ভেরিফিকেশন’। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটের নিরাপত্তা ব্যবস্থা আরও স্পষ্টভাবে যাচাই করতে পারবেন।

কী এই এনক্রিপশন ভেরিফিকেশন?

এই ফিচারের মূল উদ্দেশ্য হলো চ্যাটের এন্ড-টু-এন্ড এনক্রিপশন ঠিকভাবে কাজ করছে কি না, তা নিশ্চিত করা। এর মাধ্যমে ব্যবহারকারীরা জানতে পারবেন তাদের মেসেজ, ভয়েস কল ও ভিডিও কল নিরাপদভাবে সুরক্ষিত রয়েছে কি না।

তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই প্রক্রিয়ার ফলাফল থেকে ব্লক হওয়ার বিষয়েও কিছুটা ধারণা পাওয়া যেতে পারে।

কীভাবে কাজ করবে ফিচারটি

এই ফিচার ব্যবহার করতে হলে প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তির চ্যাট খুলে তার প্রোফাইল বা নামের ওপর ট্যাপ করে ‘এনক্রিপশন’ অপশনে যেতে হবে। এরপর হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে এনক্রিপশন যাচাই শুরু করবে।

যদি যাচাই সফলভাবে সম্পন্ন হয়, তাহলে বুঝতে হবে চ্যাট সংযোগ স্বাভাবিক রয়েছে। কিন্তু যদি বারবার যাচাই ব্যর্থ হয় এবং অ্যাপ বিকল্প পদ্ধতিতে যাচাই করার পরামর্শ দেয়, তাহলে সেটি ব্লক হওয়ার সম্ভাবনার একটি ইঙ্গিত হতে পারে।

মেসেজ বা কল ছাড়াই যাচাই

এই পদ্ধতির অন্যতম সুবিধা হলো, এখানে সংশ্লিষ্ট ব্যক্তিকে কোনো মেসেজ বা কল করতে হয় না। ফলে অপর ব্যক্তি বুঝতেও পারবেন না যে তার অ্যাকাউন্ট যাচাই করা হচ্ছে।

এখনো পরীক্ষামূলক পর্যায়ে

তবে হোয়াটসঅ্যাপ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যে এই ফিচারের মাধ্যমে ব্লক হওয়া শতভাগ নিশ্চিতভাবে জানা যাবে। ওয়েবিটাইনফো জানিয়েছে, ফিচারটি বর্তমানে উন্নয়নাধীন এবং ভবিষ্যতে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে।

এর আগে ২০২৩ সালেও হোয়াটসঅ্যাপ একটি এনক্রিপশন যাচাই ফিচার চালু করেছিল, তবে সেটি জটিল হওয়ায় ব্যবহারকারীদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি এবং পরে তা সরিয়ে নেওয়া হয়। নতুন সংস্করণটি তুলনামূলক সহজ ও ব্যবহারবান্ধব হবে বলে ধারণা করা হচ্ছে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
হোয়াটসঅ্যাপ
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
টয়লেট

এখন আর বাথরুমে যেতে কষ্ট নয়, ডাকলেই চলে আসবে স্মার্ট টয়লেট

June 24, 2026
অরোরা

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে দেখা বিরল অরোরা, মুগ্ধ নাসার নভোচারী

June 24, 2026
মহাকাশচারী

মহাকাশ থেকে সিউলের রাতের অপূর্ব দৃশ্য প্রকাশ করলেন নাসার মহাকাশচারী

June 24, 2026

Latest News

টয়লেট

এখন আর বাথরুমে যেতে কষ্ট নয়, ডাকলেই চলে আসবে স্মার্ট টয়লেট

অরোরা

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে দেখা বিরল অরোরা, মুগ্ধ নাসার নভোচারী

মহাকাশচারী

মহাকাশ থেকে সিউলের রাতের অপূর্ব দৃশ্য প্রকাশ করলেন নাসার মহাকাশচারী

শিলা

মঙ্গলে নতুন শিলা আবিষ্কার, উল্কাপিণ্ডে মিলল গারনেট খনিজ

বিরল রত্নের সন্ধান

মঙ্গলের উল্কাপিণ্ডে মিলল বিরল রত্নের সন্ধান

ব্যাংক অ্যাকাউন্ট

এই অ্যাপের ফাঁদে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হতে পারে, সাবধান থাকবেন যেভাবে

Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

ধুলিঝড়

মঙ্গলগ্রহে ধুলিঝড়ের নজরকাড়া দৃশ্য ধরা পড়ল ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যামেরায়

অ্যাপল

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, বাড়তে পারে সব ডিভাইসের দাম

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ ওয়েবে আসছে ভয়েস-ভিডিও কল, মিলবে স্ক্রিন শেয়ারিং সুবিধাও

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp