চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকা মরিয়ম বেগমকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ওই মামলায় গ্রেপ্তার গৃহবধূ সুমাইয়া আক্তার সুমি। বাটাম (এক ধরনের কাঠ) দিয়ে আঘাত করে তিনি একাই মরিয়মকে হত্যা করেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন।

Teaher

Advertisement

চাঁপাইনবাবগঞ্জ সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম গতকাল বুধবার সন্ধ্যায় ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন।

আজ বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ১৯ মে সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি চৌকাপাড়ায় সুমির বাড়ি থেকে গৃহশিক্ষিকা মরিয়ম বেগমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সুমাইয়া আক্তার সুমি, তার স্বামী মো. রুবেল, শ্বশুর আনোয়ার হোসেন ও দীপক সাহা নামে এক স্বর্ণকারকে গ্রেপ্তার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, সুমির সন্তানকে প্রাইভেট পড়াতেন মরিয়ম বেগম। তিনি ১৮ মে প্রাইভেট পড়াতে গিয়ে ছেলের ল্যাপটপ কেনার জন্য সুমির কাছে কিছু টাকা ধার চান, কিন্তু টাকা না থাকায় দিতে পারেননি সুমি। পরে মরিয়ম বেগম তার কানে থাকা দুটি স্বর্ণের দুল বিক্রি করতে দেন সুমিকে। ওই দুল দুটি ১২ হাজার টাকায় বিক্রি করা হয় স্বর্ণকার দীপক সাহার কাছে। ওই টাকা থেকে ৫ হাজার টাকা খরচ করেন সুমি। এ নিয়ে মরিয়ম ও সুমির মধ্যে তর্কাতর্কি হয়।

তিনি বলেন, একপর্যায়ে বাড়ি থাকা কাঠের বাটাম দিয়ে মরিয়মকে আঘাত করেন সুমি। এ সময় মরিয়ম বেগম চিৎকার করলে সুমি তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যার পর একটি র‌্যাকসিনে জড়িয়ে মরিয়মের মরদেহ প্রথমে শয়নকক্ষের খাটের নিচে রাখা হয়। পরে মরদেহটিকে বস্তার মধ্যে ভরে ঘরের বাইরের একটি জায়গায় রাখেন সুমি। রাতে তিনি তার স্বামীকে ঘটনাটি বলেন।

স্বর্ণকার দীপক সাহাও সুমির কাছ থেকে দুল কেনার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, পুলিশ হত্যায় ব্যবহৃত কাঠের বাটাম, মরিয়মের এক জোড়া কানের দুল ও দুল বিক্রির ৭ হাজার ৫০০ টাকা জব্দ করেছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

প্রসঙ্গত, নিহত মরিয়ম বেগম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উজ্জ্বলপাড়ার মোসাদ্দেক হোসেনের স্ত্রী। মরদেহ উদ্ধারের পর তার ছেলে মোবারক হোসেন বাদী হয়ে ওই দিনই (১৯ মে) সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.