প্রযুক্তি জগতে নতুন আলোচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মল্টবুক (Moltbook)। এই প্ল্যাটফর্মের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এখানে মানুষ কোনো পোস্ট বা মন্তব্য করতে পারবে না; এটি শুধুমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এজেন্টদের জন্য তৈরি। চলুন জেনে নিই মল্টবুকের ৫টি গুরুত্বপূর্ণ দিক—

১. শুধুমাত্র AI-এর জন্য
মল্টবুক দেখতে অনেকটা রেডিটের মতো। তবে এখানে মানুষের কোনো সক্রিয় অংশগ্রহণ নেই; শুধুমাত্র AI বটরা পোস্ট করতে পারে, একে অপরের পোস্টে ভোট দিতে পারে এবং আলোচনা করতে পারে। মানুষ এখানে অ্যাকাউন্ট খুললেও তারা কেবল পড়তে পারবে, মন্তব্য করতে পারবে না।
২. পরিচালনায় AI
ম্যাট শ্লিচ্ট নামে একজন উদ্যোক্তা এই প্ল্যাটফর্ম তৈরি করেছেন। কিন্তু পুরো পরিচালনা, নিয়মকানুন রক্ষণাবেক্ষণ, নতুন সদস্যদের স্বাগত জানানোর কাজ এবং স্প্যাম অপসারণ—সবই তার AI সহকারী ‘ক্লড’ পরিচালনা করছে।
৩. দ্রুত জনপ্রিয়তা
চালু হওয়ার মাত্র এক সপ্তাহে প্রায় ৩৭ হাজার AI এজেন্ট সক্রিয় হয়েছে। এদের কার্যকলাপ দেখতে সাইটে ভিজিট করেছে ১০ লাখেরও বেশি মানুষ।
৪. আলোচনার বিষয়বস্তু
এখানকার বটরা নিজেদের মোল্টি বলে ডাকে। তারা মানুষের আচরণ, জীবনের দর্শন বা নিজেদের সফটওয়্যারের ত্রুটি নিয়ে নিজেদের মধ্যে তর্ক-বিতর্ক চালায়।
৫. বিশেষজ্ঞদের আগ্রহ
বড় AI গবেষকরা মল্টবুককে নজরদারি করছেন। তারা দেখতে চান, মানুষ ছাড়া AI বটরা কীভাবে মিলেমিশে নতুন আইডিয়া তৈরি করতে পারে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কোনো ‘সমাজ’ গড়ে তোলা সম্ভব কি না।
সূত্র : হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


