শীতের মৌসুমে বাজারে প্রচুর পরিমাণে শাক পাওয়া যায়। বিশেষ করে তাজা পালংশাক খুঁজে পাওয়া যায় এই সময়। কয়েক সপ্তাহের মধ্যেই এর দেখা পাওয়া কঠিন হয়ে যায়। তাই যত বেশি সম্ভব শীতকালীন পালংশাক খাওয়া স্বাস্থ্য জন্য উপকারি।

পালংশাক পুষ্টিতে ভরপুর। এতে রয়েছে ফাইবার, ভিটামিন সি, এ ও কে, পাশাপাশি আয়রনও থাকে। নিয়মিত এবং সঠিকভাবে খেলে পালংশাক অনেক রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে।
কেন খেয়াল রাখতে হবে রান্নার পদ্ধতিতে?
পালংশাকে একটি উপাদান থাকে—অক্সালেট, যা বেশি পরিমাণে গ্রহণ করলে কিডনিতে পাথর তৈরি করতে পারে। এছাড়া কিছু সময় পালংশাক হজম করাও কঠিন হয়ে যায়। তাই সঠিকভাবে রান্না করা জরুরি।
পালংশাক সঠিকভাবে খাওয়ার নিয়ম
কাঁচা খাওয়া নিষেধ: সরাসরি কাঁচা খেলে অক্সালেটের সমস্যা বাড়তে পারে।
ব্লাঞ্চিং পদ্ধতি: ফুটন্ত পানিতে পালংশাক ১ মিনিটের জন্য ডুবিয়ে নিয়ে তারপর বরফপানিতে রাখুন। এতে অক্সালেটের পরিমাণ কমে যায়।
পানি ফেলা: ব্লাঞ্চিং করা পানি ফেলে দিতে হবে।
রান্নার পর ব্যবহার: এরপর পালংশাক দিয়ে স্মুদি, স্যুপ বা তরকারি বানানো যায়।
টিপস: পালংশাকের পাশাপাশি অন্যান্য সবজিও ব্লাঞ্চিং করে খাওয়া যায়। এতে সবজির মধ্যে থাকা টক্সিক পদার্থও দূর হয়। সালাদ তৈরির সময়ও এই নিয়ম মানা উচিত।
শীতকালে সঠিকভাবে পালংশাক খেলে শরীর পাবে পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা, আর অক্সালেট বা হজমের সমস্যাও এড়িয়ে যাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


