কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার ফারুককে সরকারি ওষুধ ও ওয়েট মেশিন পাচারের সময় আটক করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) রাতের দিকে একটি কুরিয়ার সার্ভিস অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ঢাকা পাঠানোর উদ্দেশ্যে কুরিয়ার সার্ভিস ব্যবহার করে ফারুক পাচার করতে গিয়ে ৪০ হাজার পিচ মেট্রো ট্যাবলেট এবং ১৮টি ওয়েট মেশিনসহ আটক হন। এই সময় জব্দকৃত মালামাল থানায় নেওয়া হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওসার আহমেদ ঘটনা নিশ্চিত করে বলেন, আটককৃত ফারুকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


