Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ট্র্যাভেল ৫০ হাজার টাকায় বিলাসবহুল রেলযাত্রা, দেখা যাবে সাগর-পাহাড়
ট্র্যাভেল

৫০ হাজার টাকায় বিলাসবহুল রেলযাত্রা, দেখা যাবে সাগর-পাহাড়

By Saiful IslamMay 18, 20243 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ট্রেন চলা শুরুর পর ধীরে ধীরে সরে যাবে শহরের উঁচু দালানকোঠা। জানালা দিয়ে এর বদলে দেখতে পাবেন প্রকৃতির রূপবৈচিত্র্য। সাড়ে চার ঘণ্টার যাত্রাপথে বেশি নজর কাড়বে সাগর আর পাহাড়ের অপরূপ দৃশ্য। বিলাসবহুল এই ট্রেনভ্রমণের সুযোগ মিলবে ভিয়েতনামে। একমুখী যাত্রার খরচটাও নেহাত কম নয়, ৪২০ ডলার বা ৪৯ হাজার টাকার বেশি।

৫০ হাজার টাকায় বিলাসবহুল রেলযাত্রা, দেখা যাবে সাগর-পাহাড়
বিলাসবহুল এই ট্রেন ভ্রমণের সুযোগ মিলবে ভিয়েতনামে। ছবি: অনেন্তরার সৌজন্যে
Advertisement

রেল বিশেষজ্ঞদের মতে, ক্রমেই বিলাসবহুলে ভ্রমণে অভ্যস্তরা ট্রেনের দিকে ঝুঁকে পড়ছেন। বিশ্বজুড়ে এই ধীর ও উপভোগ্য ভ্রমণের প্রতি আগ্রহী হচ্ছেন পর্যটকেরা।

আর এই সুযোগ তৈরি করছে বিখ্যাত হোটেল ব্র্যান্ড অনেন্তরা। এটি দক্ষিণ ভিয়েতনামের দুই জনপ্রিয় পর্যটন গন্তব্য না ত্রাং ও কুয়াই ননকে সাড়ে চার ঘণ্টার একটি নতুন ও বিলাসবহুল ট্রেনযাত্রার মাধ্যমে যুক্ত করছে।

এ ধরনের প্রথম ট্রেনযাত্রার সুযোগ তৈরি করে অনেন্তরা ২০২০ সালে। ‘দ্য ভিয়েটেজ বাই অনেন্তরা’ নামের ছয় ঘণ্টার ট্রেন যাত্রায় দা নং থেকে কুয়াই নন পর্যন্ত যাওয়া যায়।

এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।

অনেন্তরার ভিয়েতনামে জনসংযোগ ও বিপণন শাখার প্রধান কেট জোনস সিএনএনকে জানান, নতুন ট্রেনটি আগের রুটের উল্টো দিকে যাচ্ছে। ভিয়েতনামের আরও সুন্দর সুন্দর দৃশ্য পর্যটকদের সামনে উন্মুক্ত করে দেওয়াই এর উদ্দেশ্য।

‘নতুন এই রুটের আগের ভ্রমণটির সঙ্গে মূল পার্থক্য এখানে অনেক বেশি উপকূলীয় এলাকা পড়বে।’ বলেন জোনস।

৫০ হাজার টাকায় বিলাসবহুল রেলযাত্রা, দেখা যাবে সাগর-পাহাড়
দুটি করে আসন আছে এমন ছয়টি ব্যক্তিগত বুথ আছে ট্রেনে। ছবি: অনেন্তরার সৌজন্যে

‘এই পথে চমৎকার কিছু উপসাগর এবং কিছু আকর্ষণীয় উপকূলরেখার দেখা মিলবে। কিছু পার্বত্য অঞ্চল রয়েছে এবং প্রচুর ধান ও পদ্মপুকুর রয়েছে। তবে উপকূলীয় দৃশ্যই সবচেয়ে বড় আকর্ষণ।’

তবে ট্রেনটির ভ্রমণ ধীরগতির। অনেন্তরার মতে ট্রেনগুলো ঘণ্টায় গড়ে ৫১.৯ কিলোমিটার (৩২.২ মাইল) গতিতে চলে। আর এতে মনোমুগ্ধকর একটি ভ্রমণ করতে করতে ট্রেন থেকে বিনা মূল্যে পরিবেশন করা স্থানীয় ক্যাভিয়ার, চিজ, সেরা মানের ভিয়েতনামের চা দিয়ে বিকেলের নাশতাটা করতে পারবেন ধীরে-সুস্থে।

এই যাত্রার জন্য যাত্রীদের আগে অর্ডার করা তিন-কোর্সের ভারী একটি খাবার পরিবেশন করা হয়।

উভয় রুটে অতিথিরা বিনা মূল্যের স্ন্যাক্স, ওয়াইন, ককটেল, চা, কফি, কোমল পানীয় পাবেন। পাশাপাশি ১৫ মিনিট মাথা ও কাঁধে ম্যাসেজের একটা পর্বও আছে।

৫০ হাজার টাকায় বিলাসবহুল রেলযাত্রা, দেখা যাবে সাগর-পাহাড়
বিকেলে সাগরের দৃশ্য উপভোগ করতে করতে চমৎকার একটি নাশতা করবেন ট্রেন ভ্রমণে। ছবি: অনেন্তরার সৌজন্যে

দ্য ভিয়েটেজ ট্রেনগুলোয় বার, বিশ্রামাগার সুবিধা এবং দুটি করে আসন রয়েছে এমন ছয়টি ব্যক্তিগত বুথ রয়েছে।

ভ্রমণকারীরা দ্য ভিয়েটেজ ডট কমে অনলাইনে টিকিট কাটতে পারেন। আবার তাঁরা অনেন্তরার হোই আন রিসোর্ট, অনেন্তরা কুয়াই নন ভিলাজ বা অভনি কুয়াই নন রিসোর্টের মাধ্যমে একই সঙ্গে রিসোর্টে থাকাও ট্রেনে টিকিটের প্যাকেজ নিতে পারেন।

একমুখী ভ্রমণের জন্য টিকিটের মূল্য ৪২০ ডলার। আর আসা-যাওয়ার জন্য মোট গুনতে হবে ৮৪০ ডলার বা ৯৮ হাজার টাকার বেশি। নতুন এই রুটে না ত্রাং থেকে ট্রেন ছাড়ে বেলা দুইটায় ও কুয়াই ননে পৌঁছায় ৬টা ২৯ মিনিটে। উল্টো দিক থেকে যাত্রা করলে ট্রেন ছাড়ার সময় বেলা ২টা ১৫ এবং পৌঁছার সময় ৬টা ৩৬ মিনিট।

এদিকে অপর রুটে দা নং থেকে ট্রেন ছাড়ে সকাল ৮টায় এবং গন্তব্যে পৌঁছায় ২টা ৩ মিনিটে। অন্যদিকে কুয়াই নন থেকে ছাড়ে সন্ধ্যা ৭টায় এবং দা নংয়ে পৌঁছায় রাত ১২টা ৫৩ মিনিটে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ভিসা

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

April 15, 2026
Visa

ভিসা নিয়ে ১৩ দেশের যৌথ নির্দেশনা

April 8, 2026
China Business Tour 2026 Canton Fair

GoBangladesh-এর উদ্যোগে Canton Fair 2026 কেন্দ্র করে চীনে ব্যবসা ও ট্রাভেল একসাথে করার বিশেষ সুযোগ

February 19, 2026

Latest News

ভিসা

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

Visa

ভিসা নিয়ে ১৩ দেশের যৌথ নির্দেশনা

China Business Tour 2026 Canton Fair

GoBangladesh-এর উদ্যোগে Canton Fair 2026 কেন্দ্র করে চীনে ব্যবসা ও ট্রাভেল একসাথে করার বিশেষ সুযোগ

Visa

কাগজপত্র ঠিক থাকলেও ভিসা রিজেক্ট কেন, দায় কার?

বিদেশযাত্রার স্বপ্ন

বৈধ ভিসা থাকলেও যেসব কারণে ভেঙে যেতে পারে বিদেশযাত্রার স্বপ্ন

ভারতীয়দের পর্যটক ভিসা

ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যেতে কত টাকা লাগবে

পাসপোর্ট

শুধু পাসপোর্ট থাকলেই বিশ্বের যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

ভারতের বদলে বিকল্প পর্যটনে ঝুঁকছেন বাংলাদেশি ভ্রমণ পিপাসুরা

রাখাইন কুইজিন

কক্সবাজারে ভোজন রসিকদের স্বর্গ: পেঁয়াজু থেকে রাখাইন কুইজিন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa