‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এপ্রিল-২০২৬ কর্মসূচিতে সহযোগিতা করতে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশ এ নির্দেশনা দেওয়া হয়।

নোটিশে বলা হয়, বাংলাদেশে ক্রীড়া উন্নয়নে সরকারের পরিকল্পনার অংশ হিসাবে প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ২ মে বেলা ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হবে। এ আয়োজনের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে সারা দেশে একযোগে এ কর্মসূচির কার্যক্রম শুরু হবে।
এতে আরো বলা হয়, নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানরা ৬টি পদক্ষেপ গ্রহণ করবেন-
এই কর্মসূচিটি বাস্তবায়নে মাধ্যমিক বিদ্যালয়ের ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অনলাইন কিংবা অনস্পট রেজিস্ট্রেশনের অংশগ্রহণে প্রতিষ্ঠান প্রধানগণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করবেন।
* প্রতি শ্রেণিতে পাঠদানের সময়ে নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের অবহিত করতে হবে।
* নোটিশ বোর্ডে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করতে হবে।
* শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে অনুমোদিত ব্যানার প্রদর্শন করতে হবে।
* শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
* সকল শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সম্পর্কে প্রচারণা চালাতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


