মানবদেহে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগ নতুন কিছু নয়। আগে রক্ত, মস্তিষ্ক এমনকি মায়ের গর্ভেও প্লাস্টিকের সূক্ষ্ম কণার অস্তিত্ব পাওয়া গেছে। এবার গবেষকরা বলছেন, এই কণা এখন ডিম্বাণু ও শুক্রাণুতে পৌঁছাচ্ছে। এমনকি প্রস্টেট ক্যানসারে আক্রান্ত রোগীদের টিউমার কোষেও বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক সনাক্ত হয়েছে।

মাইক্রোপ্লাস্টিক

Advertisement

নিউ ইয়র্ক ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, প্রায় ৯০ শতাংশ প্রস্টেট ক্যানসার রোগীর রক্ত এবং টিউমার কোষে মাইক্রোপ্লাস্টিক রয়েছে। গবেষকেরা ধারণা করছেন, দীর্ঘসময় ধরে শরীরে প্লাস্টিক কণা জমে থাকা টিউমার গঠনে ভূমিকা রাখতে পারে।

অন্যদিকে, সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের (সিডিসি) এক বিশ্লেষণে দেখা গেছে, প্রস্টেট ক্যানসার রোগীদের টিউমার কোষে প্রতি গ্রাম কোষে গড়ে ৪০ মাইক্রোগ্রামেরও বেশি মাইক্রোপ্লাস্টিক জমা থাকে। গবেষকরা বলছেন, একবার রক্তে প্রবেশ করলে কণা সহজেই শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে যেতে পারে।

গবেষণায় অংশগ্রহণকারীদের শরীরে বিভিন্ন ধরনের প্লাস্টিকের কণা পাওয়া গেছে। কারও রক্তে ছিল পিইটি (জলের বোতল), কারওর শরীরে পলিস্টাইরিন (খাবারের প্যাকেজ) এবং কারও ক্ষেত্রে পলিইথাইলিন (প্লাস্টিক ব্যাগ)। অনেকের রক্তে একাধিক ধরনের প্লাস্টিকও শনাক্ত হয়েছে। তবে এগুলো কীভাবে রক্তপ্রবাহে প্রবেশ করছে, তা এখনও গবেষণাধীন।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ব্যবহৃত জলের বোতল, খাবারের প্যাকেট, দুধের প্যাকেজিং, প্রসাধনী এবং ওষুধের প্লাস্টিক কন্টেনার থেকে ধীরে ধীরে মাইক্রোপ্লাস্টিক মানবদেহে প্রবেশ করতে পারে। যদিও ৫০ মাইক্রনের নিচের প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা আছে, বাস্তবে এর ব্যবহার এখনও ব্যাপক।

গবেষকরা সতর্ক করে বলছেন, দীর্ঘমেয়াদে শরীরে মাইক্রোপ্লাস্টিক জমে থাকলে শুধু ক্যানসার নয়, ডায়াবেটিস, হরমোনের ভারসাম্যহীনতা এবং প্রজননজনিত সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। প্লাস্টিক কণা ইনসুলিন নিঃসরণেও প্রভাব ফেলতে পারে।

তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, মাইক্রোপ্লাস্টিক এবং ক্যানসারের মধ্যে সরাসরি কারণ-প্রমাণ সম্পর্ক স্থাপনের জন্য আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন। তবে তারা পরামর্শ দিচ্ছেন, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং বিকল্প উপাদানের দিকে ঝুঁকুন।

তথ্যসূত্র: আনন্দবাজার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.