হঠাৎ করে মিষ্টি খাওয়ার ইচ্ছা অনেকেরই হয়। কিন্তু সেই মুহূর্তে পছন্দের মিষ্টি বাড়িতে না থাকলে হতাশ হওয়ার কিছু নেই। চাইলে খুব সহজেই রান্নাঘরে থাকা গুঁড়া দুধ দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন সুস্বাদু মিষ্টি।

চলুন জেনে নেওয়া যাক গুঁড়া দুধ দিয়ে মিষ্টি তৈরির সহজ রেসিপি—
যা যা লাগবে
গুঁড়া দুধ: ১ কাপ
ময়দা: ১–২ টেবিল চামচ
ঘি: ১ চা চামচ
বেকিং পাউডার: ½ চা চামচ
তেল: ভাজার জন্য
সিরার জন্য
চিনি: ২ কাপ
পানি: ৩–৪ কাপ
এলাচ: ২–৩টি
যেভাবে তৈরি করবেন
প্রথমে সিরা তৈরির জন্য একটি পাত্রে চিনি, পানি ও এলাচ একসঙ্গে দিয়ে ফুটিয়ে নিন। মাঝারি আঁচে ১০–১৫ মিনিট ফুটিয়ে সিরা তৈরি করে নামিয়ে রাখুন।
এবার গুঁড়া দুধের সঙ্গে ময়দা ও বেকিং পাউডার মিশিয়ে নিন। এরপর এতে ঘি দিয়ে ভালোভাবে মেখে নিন। ডিম ফেটিয়ে সেই মিশ্রণে যোগ করুন এবং নরম একটি মণ্ড তৈরি করুন।
মিশ্রণ তৈরি হয়ে গেলে হাতে সামান্য ঘি মেখে ছোট ছোট বলের মতো আকার দিন। এরপর কড়াইতে তেল গরম করে কম আঁচে মিষ্টিগুলো হালকা লালচে রঙ হওয়া পর্যন্ত ভেজে নিন।
ভাজা মিষ্টিগুলো গরম সিরায় দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন, যাতে ভালোভাবে রস টেনে নেয়। এরপর তুলে পরিবেশন করুন সুস্বাদু গুঁড়া দুধের মিষ্টি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


