Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা জানা গেল মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে যখন
শিক্ষা

জানা গেল মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে যখন

By Sibbir OsmanApril 2, 2022Updated:April 2, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক: সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ৭২ ঘণ্টার মধ্যে হলেও এবার নির্ধারিত সময়ে পরীক্ষার্থীদের ফল পাওয়ার সম্ভাবনা খুব কম। শুক্রবার (১ এপ্রিল) অনুষ্ঠিত এমবিবিএস ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আগামী সোম অথবা মঙ্গলবার (৪ বা ৫ এপ্রিল) প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তারা জানান, এবার ফল প্রকাশে দেরি হতে পারে। সেক্ষেত্রে আগামী সোম বা মঙ্গলবার (৪ বা ৫ এপ্রিল) পর্যন্ত সময় লাগতে পারে। এর আগে ফল প্রকাশের সম্ভাবনা খুবই ক্ষীণ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্যশিক্ষা অধিদফতরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, বেশি পরীক্ষার্থী ও একাধিক বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দিয়ে ওএমআর মেশিনের মাধ্যমে উত্তরপত্র মূল্যায়নের জন্য বেশি সময়ের প্রয়োজন হতে পারে।
এ বছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। আবেদনকারীর সংখ্যা ছিলো ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। তবে পরীক্ষায় কত শিক্ষার্থী অংশ নিয়েছেন তা এখনো জানা যায়নি।

সংশ্লিষ্ট সূত্র হতে জানা যায়, শুক্রবার স্বাস্থ্যশিক্ষা অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে একযোগে ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে চলতি শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলোর মধ্যে ১৮টি মেডিক্যাল কলেজ ও একটি ছিলো ডেন্টাল কলেজ। দেশব্যাপী সরকারি মেডিক্যাল কলেজে মোট ৪ হাজার ৩৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। আবেদনকারীদের মধ্যে রাজধানী ঢাকার শিক্ষার্থীর সংখ্যা ৬১ হাজার ৬৭৮ জন। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৩ শিক্ষার্থী, যা বিগত যেকোনো বছরের তুলনায় বেশি।

স্বাস্থ্যশিক্ষা অধিদফতর জানিয়েছে, রাত পৌনে ১০টা পর্যন্ত সারাদেশ থেকে উত্তরপত্র অধিদফতরের চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন দফতরে এসে পৌঁছেছে।

অধিদফতরের একজন কর্মকর্তা জানান, ঢাকার বাইরের পাঁচ-সাতটি কেন্দ্রের পরীক্ষার উত্তরপত্র কাছাকাছি পৌঁছে গেছে। প্রতিটি কেন্দ্র থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ম্যাজিস্ট্রেট ও পুলিশি প্রহরায় উত্তরপত্র নিয়ে আসছেন। সবগুলো খাতা বুঝে পাওয়ার পর শনিবার (২ এপ্রিল) প্রথমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি বিশেষজ্ঞ দল উত্তরপত্র ওএমআর মেশিনের মাধ্যমে মূল্যায়ন করবে।

জানা গেল মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে যখন

Advertisement
তিনি আরো জানান, প্রতি বছর বুয়েটের পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিশেষজ্ঞ পরীক্ষকরা পুনর্নিরীক্ষার কাজ করেন। তবে এবার বুয়েট ফলাফল তৈরি করে জমা দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষজ্ঞ দল উত্তরপত্র দ্বিতীয় দফায় মূল্যায়ন করবে। বুয়েটের পর ঢাবির পরীক্ষকরা ঠিক কতোটা সময় নেবেন, তা বলা সম্ভব নয়। সার্বিক দিক বিবেচনায় ফল প্রকাশে দেরি হওয়ার শঙ্কা বেশি।

সার্বিক বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যশিক্ষা অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে সারাদেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার বাইরে হাতেগোনা দু-একটা কেন্দ্র ছাড়া সব কেন্দ্রের পরীক্ষার খাতা পৌঁছে গেছে। তবে অন্যান্য বছরের চেয়ে এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় ফল প্রকাশে কিছুটা বিলম্ব হতে পারে।’

তিনি বলেন, ‘এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ দল বুয়েটের বিশেষজ্ঞদের প্রস্তুত করা ফলাফল পুনরায় মূল্যায়ন করবে। দুটি প্রতিষ্ঠান দুটি স্থানে পৃথকভাবে কাজ করবে। দুই পক্ষের ফল এক হলে বোঝা যাবে সব ঠিক আছে। যদি ব্যত্যয় ঘটে, তবে তা খতিয়ে দেখা হবে।’

কবে নাগাদ ফল প্রকাশিত হতে পারে, জানতে চাইলে তিনি জানান, সোম কিংবা মঙ্গলবারের আগে ফল প্রকাশ করার সম্ভাবনা খুবই কম।

রোজা শুরু করলেন যে ১২ গ্রামের মানুষ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
book

৫ হাজার পিস সরকারি পাঠ্যবই গোপনে বিক্রির চেষ্টা মাদরাসা সুপারের

June 22, 2026
Primary Exam

প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদফতর

June 22, 2026
Sikkha

আগামী ৩ মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী

June 22, 2026

Latest News

book

৫ হাজার পিস সরকারি পাঠ্যবই গোপনে বিক্রির চেষ্টা মাদরাসা সুপারের

Primary Exam

প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদফতর

Sikkha

আগামী ৩ মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা : ‘ঝামেলামুক্ত’ সেবা দিচ্ছে ‘হ্যাসল ফ্রি এডুকেশন’

উপবৃত্তি

উপবৃত্তি পেতে হলে ২০ জুনের আগেই মোবাইল ব্যাংকিং যাচাই করতে হবে

এসএসসি পরীক্ষার ফলাফল

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

জরুরি নির্দেশনা

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা

ভুল তথ্য দেওয়ায় এমপিও প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা বন্ধ হচ্ছে

Sikkha Minister

কারিগরিতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ, জবি’র প্রতি থাকবে সুনজর : শিক্ষামন্ত্রী

কুবি শিক্ষার্থী

কুবি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় পড়ার সুযোগ, আবেদন শুরু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa