মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে চিকিৎসা সামগ্রীর সংকট দেখা দেওয়ায় জাপান সরকার ৫ কোটি মেডিকেল গ্লাভস বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, আগামী মে মাস থেকে সরকারি মজুত থেকে এসব গ্লাভস দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সরবরাহ করা হবে।

গ্লাভস

Advertisement

সরকারের তথ্য অনুযায়ী, জাপানের কাছে বর্তমানে প্রায় ৫০ কোটি গ্লাভস মজুত রয়েছে। সেই মজুত থেকেই জরুরি প্রয়োজন মেটাতে এই সরবরাহ দেওয়া হবে।

যুদ্ধ পরিস্থিতির কারণে ন্যাফথার সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে, যা প্লাস্টিক, রাসায়নিক তন্তু এবং রাবার উৎপাদনের গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এর ফলে মেডিকেল গ্লাভসসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জামের উৎপাদন ব্যাহত হচ্ছে।

বিশ্ববাজারে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি যুদ্ধ শুরুর পর কার্যত অচল হয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। আগে বিশ্বের বড় অংশের জ্বালানি এই পথ দিয়েই পরিবহন হতো।

জ্বালানি আমদানিনির্ভর জাপান ইতোমধ্যে অর্থনৈতিক চাপ কমাতে মজুত তেলের ব্যবহার শুরু করেছে।

চিকিৎসকদের অভিযোগ, বর্তমানে হাসপাতালগুলোতে গ্লাভসসহ প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি তৈরি হয়েছে, যা রোগীসেবার মানে প্রভাব ফেলতে পারে।

এই সংকট মোকাবিলায় শুধু গ্লাভস সরবরাহ নয়, জাপান দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ১০০০ কোটি ডলার সহায়তার ঘোষণাও দিয়েছে। সরকারের মতে, এই উদ্যোগে জ্বালানি সরবরাহ ব্যবস্থা আরও স্থিতিশীল হবে এবং প্রয়োজনীয় পণ্য আমদানি সহজ হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.