Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home লাইফস্টাইল মন খারাপ লাগছে? কীভাবে কাটিয়ে উঠবেন
লাইফস্টাইল

মন খারাপ লাগছে? কীভাবে কাটিয়ে উঠবেন

By Shamim RezaMay 11, 20262 Mins Read

অনেক কারণেই মন খারাপ হতে পারে। কখনও ব্যক্তিগত,কখনও পারিবিারিক, কখনও আবার পেশাগত কারণে মন খারাপ হতে পারে। কিন্তু সবসময় মনমরা থাকা বা নিজেদের জন্য দুঃখবোধ করা ধীরে ধীরে আপনাকে বিষন্নতার দিকে ঠেলে দেয়। মন খারাপ কাটাতে কিছু বিষয় অনুসরণ করতে পারেন। যেমন-

মন খারাপ

Advertisement

শ্বাসের ব্যায়াম
খুব বেশি খারাপ লাগার অনুভূতি কাটানোর অন্যতম সেরা উপায় হচ্ছে শ্বাস-প্রশ্বাস বা গভীরভাবে শ্বাস নেওয়ার কৌশল অনুসরণ করা। খুব মন খারাপ হলে গভীরভাবে শ্বাস নিন। ধীরে ধীরে ছাড়ুন। এই অভ্যাস আপনার মনকে শান্ত করবে, অস্থিরতা কমাবে।

হাঁটতে যান
মন খুব খারাপ লাগলে বাইরে হাঁটতে যান। কারণ এটি আপনার শরীরে রক্ত ​​সঞ্চালন বাড়িয়ে মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করতে পারে। এমনকি ১০ মিনিটের হাঁটাও আপনার অনুভূতিতে বিশাল পরিবর্তন আনতে পারে।

ইতিবাচক কিছু খুঁজুন
যখন খুব মন-মেজাজ খারাপ থাকে তখন আসলে কোনো কিছুই করতে ভালো লাগে না। তারপরও আপনার চারপাশের ইতিবাচক কিছু খুঁজে বের করুন যা আপনার মন ভালো করতে সাহায্য করবে।

লিখে ফেলুন
খারাপ অনুভূতিগুলোর মোকাবিলা করার আরেকটি উপায় হলো সেগুলো লিখে ফেলা। মনে আসা সমস্ত নেতিবাচক চিন্তা লিখে রাখলে তা আপনাকে সেগুলো থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে। লেখালেখিকে আপনার জন্য এক ধরনের থেরাপি হিসেবে ভাবতে পারেন, যেখানে আপনি আপনার চিন্তাভাবনাগুলো স্পষ্টভাবে দেখতে পারেন। আপনার প্রতিটি নেতিবাচক চিন্তার বিপরীতে নিজের পাঁচটি ইতিবাচক গুণের একটি তালিকা তৈরি করুন। দেখবেন, ইতিবাচক দিকগুলো নেতিবাচক দিকগুলোকে ছাপিয়ে গেছে।

মাইন্ডফুলনেস বা মননশীলতার অনুশীলন করুন
আমরা এখন এমন এক বিশ্বে বসবাস করি যেখানে মানুষ নিজেদের নিয়েই খুব বেশি মগ্ন থাকে। প্রায়ই নিজেদের জন্য বিষণ্ণ বোধ করি, কারণ আমরা নিজেদের নিয়ে খুব বেশি ভাবি এবং অন্যদের কথা ভুলে যাই। মাইন্ডফুলনেস বা মননশীলতার অনুশীলন আপনার খারাপ অনুভূতিগুলোকে জয় করার একটি উপায় হতে পারে। এটা অনুশীল করলে আপনি আপনার চারপাশ এবং নিজের সম্পর্কে সচেতন হতে পারবেন। যখন আপনি মননশীল থাকবেন, তখন জানতে পারবেন আপনার মধ্যে এই দুঃখ এবং বিষণ্ণতার অনুভূতিগুলো কী কারণে হচ্ছে । পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই তা নিয়ন্ত্রণ করতে শিখবেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

আত্ম-সহানুভূতি সাহায্য করে
আমাদের সকলেরই নিজস্ব কিছু সমস্যা বা ভয় রয়েছে যার সাথে আমাদের লড়াই করতে হয়। নিজের ভুলগুলো স্বীকার করুন এবং সেগুলোর জন্য নিজেকে ক্ষমা করুন। তাহলে সামনে এগিয়ে যেতে পারবেন এবং নিজের সম্পর্কে ভালো অনুভব করবেন, তারপর সেই ভুলগুলো শুধরে নেওয়ার উপায়ও খুঁজে নিতে পারবেন।

সূত্র: হেলদিবিল্ডার্স

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Porakieya

তারকাদের কারণে কি পরকীয়া স্বাভাবিক হয়ে উঠছে? যা বলছেন বিশেষজ্ঞরা

July 8, 2026
প্রস্রাবের রঙ

প্রস্রাবের রঙ কি সব রোগের ইঙ্গিত দেয়, কখন ডাক্তারের কাছে যাবেন?

July 8, 2026
Cancer

অতিরিক্ত বসে থাকা কি ক্যান্সারের ঝুঁকির প্রধান কারণ

July 5, 2026

Latest News

Porakieya

তারকাদের কারণে কি পরকীয়া স্বাভাবিক হয়ে উঠছে? যা বলছেন বিশেষজ্ঞরা

প্রস্রাবের রঙ

প্রস্রাবের রঙ কি সব রোগের ইঙ্গিত দেয়, কখন ডাক্তারের কাছে যাবেন?

Cancer

অতিরিক্ত বসে থাকা কি ক্যান্সারের ঝুঁকির প্রধান কারণ

পায়ে ঝিঁঝিঁ

ঘন ঘন পায়ে ঝিঁঝিঁ ধরছে? খেতে পারেন এই ৪ শুকনো ফল

লটকন

বর্ষার সুস্বাদু ফল লটকন, জানুন খাওয়ার নানাবিধ উপকারিতা

work-place

অফিসে কাজের কৃতিত্ব অন্য কেউ নিলে যা করবেন

মস্তিষ্ক

ভারত ভ্রমণে গিয়ে মস্তিষ্কে ৩৮টি পরজীবী নিয়ে ফিরলেন নারী

ডিম প্রতিদিন

ডিম প্রতিদিন খাওয়া ভালো না খারাপ, খেলে কী হয়?

Actor

এবার ‘ডেটিং অ্যাপ’ বিতর্কে জ্যাকি, রাকুলের সঙ্গে সংসার কি তবে ভাঙছে

অভ্যাস

সকালের ১০ অভ্যাস বদলে দিতে পারে আপনার পুরো দিন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa