জুমবাংলা ডেস্ক : বরগুনার তালতলীতে মসজিদ থেকে ব্যাটারি চুরি করার অপরাধে কাজি ডেকে স্বামী ফোরকানকে তালাক দিলেন স্ত্রী মাসুমা বেগম। আজ শনিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বথিপাড়ায় এ ঘটনা ঘটে।

মসজিদের ব্যাটারি চুরি

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৭ সালে বরগুনার সরিষামুড়ি ইউনিয়নের শাহজাহান হাওলাদারে পুত্র ফোরকানের সঙ্গে বিয়ে হয় মাসুমার। এরপর থেকেই তারা উপজেলার বথিপাড়ায় সরকারি আশ্রয়নের ঘরে বসবাস শুরু করেন।

বিয়ের পর থেকেই স্বামী ফোরকান কোনো কাজকর্ম না করে তিনি বিভিন্ন স্থানে চুরি করেন। এ নিয়ে তাদের সংসারে দ্বন্দ্ব ছিল।

আজ (শনিবার) ভোর রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মধ্য পাওয়াপাড়া জামে মসজিদ এবং পাওয়াপাড়া দোকানঘাট জামে মসজিদ থেকে তিনটি সৌর বিদ্যুতের ব্যাটারি চুরি করেন ফোরকান। ওই ব্যাটারি একটি প্লাস্টিকের বস্তায় করে বিক্রির উদ্দেশ্যে বরগুনা যাচ্ছিলেন। পথে ছোটবগী খেয়াঘাট এলাকা থেকে স্থানীয় এক ব্যাক্তি তাকে আটক করেন। তখন ফোরকান স্বীকার করেন এই ব্যাটারি তিনি মসজিদ থেকে চুরি করে তা বিক্রির জন্য বরগুনা যাচ্ছিলেন। পরে ফোরকানকে নিশানবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম জোমাদ্দারের কাছে হস্তান্তর করা হয়।

এ নিয়ে বথিপাড়া আশ্রয়ন প্রকল্পে সালিসে বসে স্থানীয়রা। ওই বৈঠকে মসজিদের ব্যাটারি চুরি করার অপরাধে ফোরকানের সঙ্গে সংসার না করার সিদ্ধান্ত জানান মাসুমা বেগম। পরে ইউপি সদস্যদের উপস্থিতিতে ওই ইউনিয়নের কাজি মহিবুল্লাহকে ডেকে স্বামীকে তালাক দেন মাসুমা। পরে ব্যাটারিগুলো মসজিদ কমিটির সদস্যদের কাছে ফেরত দেওয়া হয়। ফোরকানকেও ছেড়ে দেয় সালিসকারীরা।

স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম জমাদ্দার বলেন, মসজিদের ব্যাটারি চুরি হওয়ার বিষয়টি মুসল্লিরা প্রথমে আমাকে জানায়। পরে স্থানীয়রা ব্যাটারি চোরকে আটক করে আমাকে খবর দেয়। স্থানীয়ভাবে বৈঠকের সময় মাসুমা চুরির কারণে ফোরকানের সঙ্গে সংসার করবে না বলে জানান। পরে কাজী ডেকে তাকে তালাক দেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে ছেঁড়া জিন্স পরে না আসার নির্দেশ

স্ত্রী মাসুমা বেগম বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ থেকে ব্যাটারি চুরি করতে পারে, তার সঙ্গে আর যাই হোক সংসার করা যায় না। এ জন্য কাজি থেকে তাকে তালাক দিয়েছি। ‘

স্থানীয় কাজি মুহিব্বুল্লাহ বলেন, স্বামী ফোরকান মসজিদের ব্যাটারি চুরি করায় তার স্ত্রী মাসুমা বেগম তাকে শরীয়ত মোতাবেক তালাক দিয়েছেন।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন তপু বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.