জুমবাংলা ডেস্ক : নরসিংদীর রায়পুরার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকায় নগদের দুই কর্মীকে গুলি করে প্রায় ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

nagad

Advertisement

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার সংলগ্ন ব্রিজে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন, পলাশ উপজেলার চরনগরদী এলাকার রশিদ পাঠান এর ছেলে নগদের সুপারপাইজার দেলোয়ার হোসেন (৫০) ও একই উপজেলার ইছাখালি এলাকার মৃত আমির চাঁন মিয়ার ছেলে নগদের মাঠ কর্মীর শাহিন মিয়া (২৫)।

নগদের নরসিংদী ব্রাঞ্চের ডিস্ট্রিবিউটর শহিদ মিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নগদের নরসিংদী ব্রাঞ্চ থেকে রায়পুরা ব্রাঞ্চে টাকা নিয়ে যাওয়ার সময় হাসনাবাদ বাজার সংলগ্ন বীজের কাছে পৌঁছালে ২ জন অজ্ঞাতনামা ব্যক্তি নগদের দুই কর্মীর মোটরসাইকেল গতিরোধ করে দেলোয়ার পেটে ও শাহিনের হাতে গুলি করে প্রায় ৬০ লাখ টাকার ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত শারমীন জানান, দুইজনকেই গুলিবিদ্ধ অবস্থায় আনা হলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।

সবাই বলতো আমার স্তন নেই, মসৃণ বুক : অনন্যা পাণ্ডে

এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফায়েত হোসেন পলাশ জানান, আমি ঘটনাস্থলে এসেছি। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.