নারীদের জন্য সহজে চালানো যায়, নিরাপদ এবং আরামদায়ক গাড়ি বেছে নেওয়া এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শহরের ব্যস্ত রাস্তা, সরু গলি এবং দৈনন্দিন যাতায়াতের কথা মাথায় রেখে কমপ্যাক্ট ডিজাইন, অটোমেটিক গিয়ার এবং উন্নত সেফটি ফিচারযুক্ত গাড়িগুলোর চাহিদা দিন দিন বাড়ছে।

নিচে নারীদের জন্য উপযোগী কিছু জনপ্রিয় গাড়ির তথ্য তুলে ধরা হলো—
মারুতি সুজুকি এস-প্রেসো
উঁচু সিটিং পজিশন এবং মিনি এসইউভি ডিজাইনের কারণে এই গাড়িটি নতুন ও অভিজ্ঞ উভয় নারী চালকের জন্যই সুবিধাজনক। সামনে রাস্তা ভালোভাবে দেখা যায়, ফলে ট্র্যাফিক ও সরু রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণ সহজ হয়। এতে রয়েছে ৫-স্পিড এজিএস অটোমেটিক গিয়ার, যা শহরের ড্রাইভিংকে আরও সহজ করে তোলে। মাইলেজ প্রায় ২৫ কিমি/লিটার পর্যন্ত। নিরাপত্তার জন্য এতে ডুয়াল এয়ারব্যাগ, এবিএস, ইবিডি এবং ইএসপি-এর মতো ফিচার রয়েছে।
মারুতি সুজুকি অল্টো কে১০
প্রথমবার গাড়ি চালানো শিখছেন এমন নারীদের জন্য এটি একটি জনপ্রিয় বিকল্প। ছোট আকার এবং কম টার্নিং রেডিয়াসের কারণে পার্কিং ও সরু রাস্তা দিয়ে চলাচল সহজ। অটোমেটিক ভ্যারিয়েন্টে এর মাইলেজ প্রায় ২৪.৯ কিমি/লিটার। নিরাপত্তার জন্য এতে ৬টি এয়ারব্যাগ, এবিএস, ইবিডি এবং রিভার্স সেন্সরের মতো সুবিধা রয়েছে।
রেনো কুইড
কম বাজেটে স্টাইলিশ গাড়ি খুঁজলে রেনো কুইড একটি ভালো পছন্দ হতে পারে। এসইউভি-লুক এবং বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কারণে এটি খারাপ রাস্তাতেও স্বাচ্ছন্দ্যে চালানো যায়। অটোমেটিক এএমটি ভার্সনে সহজ রোটারি গিয়ার সিস্টেম রয়েছে। মাইলেজ প্রায় ২২ কিমি/লিটার এবং এতে টাচস্ক্রিন, রিভার্স ক্যামেরা, এবিএস, ইবিডি, ইএসসি ও টিপিএমএস-এর মতো আধুনিক ফিচার রয়েছে।
টাটা পাঞ্চ
নিরাপত্তাকে অগ্রাধিকার দিলে টাটা পাঞ্চ একটি শক্তিশালী বিকল্প। উঁচু ড্রাইভিং পজিশন এবং মজবুত বডি স্ট্রাকচার নারী চালকদের বাড়তি আত্মবিশ্বাস দেয়। ৫-স্পিড এএমটি গিয়ার শহর ও হাইওয়ে—দুই জায়গাতেই আরামদায়ক ড্রাইভিং নিশ্চিত করে। এটি ৫-স্টার সেফটি রেটিংপ্রাপ্ত গাড়ি, যেখানে ৬টি এয়ারব্যাগ, এবিএস, ইবিডি এবং হিল হোল্ড অ্যাসিস্টের মতো উন্নত সুরক্ষা ফিচার রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



