Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিজ্ঞান ও প্রযুক্তি নতুন আইফোন ১৮-তে থাকতে পারে যে চমক
বিজ্ঞান ও প্রযুক্তি

নতুন আইফোন ১৮-তে থাকতে পারে যে চমক

By Shamim RezaJanuary 27, 20262 Mins Read

আইফোন ১৭ সিরিজের আলোচনা শেষ না হতেই বাজারে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ তৈরি হয়েছে আইফোন ১৮ প্রো নিয়ে। সম্প্রতি একজন জনপ্রিয় অ্যাপল টিপস্টার এমন কিছু তথ্য প্রকাশ করেছেন, যা আইফোন ১৮ সিরিজকে নিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। আইফোন ১৮ প্রো সংক্রান্ত বেশ কিছু তথ্য সম্প্রতি ফাঁস হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল ফ্রন্ট পেজ টেক থেকে। চ্যানেলটির হোস্ট জন প্রোসার তার ভিডিওতে ফোনটির সম্ভাব্য ডিজাইন, ডিসপ্লে ও ক্যামেরা সেটআপ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তার দাবি অনুযায়ী, অ্যাপল এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের পথে হাঁটতে পারে।

Iphone 18

তার তথ্য অনুযায়ী, আইফোন ১৮ প্রোতে আর আগের মতো প্রশস্ত ডায়ানামিক আইল্যান্ড দেখা যাবে না। তার বদলে থাকতে পারে একটি পাঞ্চ- হোল কাটআউট। আগের গুজবেও এই বিষয়টি উঠে এসেছিল। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো অ্যাপল নাকি ডিসপ্লের নিচে থাকা ফেস আইডি সেন্সর সরিয়ে ফেলার প্রযুক্তিতে বড় সাফল্য পেয়েছে। যদি সত্যি হয়, তাহলে এটি অ্যাপলের ডিজাইন ইতিহাসে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হতে পারে। প্রোসারের মতে, আইফোন ১৮ প্রো দেখতে খুব বেশি আলাদা না হলেও আইফোন ১৭ প্রো সিরিজের তুলনায় আরও রুচিসম্মত হবে। নতুন করে সাজানো ক্যামেরা আইল্যান্ড ডিজাইন আবারও এই সিরিজে জায়গা পেতে পারে, যা ফোনটিকে আরও প্রিমিয়াম লুক দেবে।

নতুন প্রো সিরিজে ব্যবহার হতে পারে এ২০ প্রো চিপসেট, যা আগের তুলনায় আরও শক্তিশালী ও স্মার্ট হবে। এআই ফিচার আরও ভালোভাবে চালানোর জন্য ফোনটিতে ১৬ জিবি পর্যন্ত র‌্যাম থাকার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। এ ছাড়া দ্রুত ইন্টারনেট ও স্থিতিশীল কানেকশনের জন্য অ্যাপল তাদের নতুন সি২ মডেম যুক্ত করতে পারে বলে গুঞ্জন রয়েছে।

Advertisement

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

ক্যামেরা বিভাগেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। গুজব বলছে, অ্যাপল প্রথমবারের মতো ভ্যারিয়েবল অ্যাপারচার সিস্টেম আনতে পারে। এই ফিচার এরই মধ্যে অন্যান্য অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোনে দেখা গেছে, যা আলোর ওপর আরও ভালো নিয়ন্ত্রণ এনে দেয়। আইফোন ১৮ প্রো লঞ্চ হতে পারে একাধিক নতুন রঙে। ফাঁস হওয়া ভিডিওতে বার্গেন্ডি, ব্রাউন ও পার্পল রঙের উল্লেখ রয়েছে। আগের একটি ফাঁস হওয়া তথ্যে এই রঙগুলোর ইঙ্গিত মিলেছিল, যা থেকে ধারণা করা হচ্ছে অ্যাপল আবারও তাদের প্রো সিরিজের রঙের প্যালেটে পরিবর্তন আনতে পারে। এসব তথ্যই এখনো গুজবের ওপর ভিত্তি করে। আইফোন ১৮ প্রো তো দূরের কথা, অ্যাপলের সম্ভাব্য আইফোন ফোল্ড বাজারে আসতেও এখনো অনেক সময় বাকি। তাই অফিসিয়াল ঘোষণার আগে এই তথ্যগুলোকে চূড়ান্ত বলে ধরে নেওয়া ঠিক হবে না।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ফেসবুক

ফেসবুক, ইউটিউব কেন অফিস করে না বাংলাদেশে?

July 12, 2026
Sun

বিশ্বের ৯৯ শতাংশ মানুষ আজ একই সময়ে সূর্যের আলোয় থাকবে

July 8, 2026
ফেসবুক অ্যাকাউন্ট

যে অপশন চালু করলে হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট

July 4, 2026

Latest News

ফেসবুক

ফেসবুক, ইউটিউব কেন অফিস করে না বাংলাদেশে?

Sun

বিশ্বের ৯৯ শতাংশ মানুষ আজ একই সময়ে সূর্যের আলোয় থাকবে

ফেসবুক অ্যাকাউন্ট

যে অপশন চালু করলে হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট

টেলিস্কোপ

ধেয়ে আসছে টেলিস্কোপ, রক্ষায় রোবট পাঠাল নাসা

চাঁদে ফুটবল

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

মহাকাশে যাওয়া নভোচারী

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই

স্যামসাং

ফুটবলপ্রেমীদের জন্য চমক, ৯৮ ইঞ্চির টেলিভিশন আনল স্যামসাং

টেলিস্কোপ

পৃথিবীর দিকে ধেয়ে আসা টেলিস্কোপ সরাতে মহাকাশে ৩ কোটি ডলারের মিশনে নাসা

কার্ড

কার্ড না হারিয়েও ব্যাংক অ্যাকাউন্ট খালি? জানুন প্রতারকদের নতুন কৌশল

গাড়ির কাচ

বর্ষায় গাড়ির কাচে কুয়াশা জমলে কী করবেন? কয়েক সেকেন্ডেই মিলবে সমাধান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa