Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা নতুন শিক্ষাক্রমের ‘বেশ কিছু’ পরিবর্তন করতে হবে : নওফেল
শিক্ষা

নতুন শিক্ষাক্রমের ‘বেশ কিছু’ পরিবর্তন করতে হবে : নওফেল

By Shamim RezaJanuary 12, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : আলোচিত নতুন শিক্ষাক্রম নিয়ে অনেক চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রয়োজনে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নে যদি কোনো পরিবর্তন আনতে হয়, আমরা তাতে পরিবর্তন আনব। এ ছাড়া শিক্ষার্থীদের মূল্যায়নের পদ্ধতিতেও যদি বেশি চ্যালেঞ্জ আসে, প্রয়োজনে সেখানেও পরিবর্তন আসতে পারে।

শিক্ষামন্ত্রী নওফেলের

Advertisement

শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর শুক্রবার রাজধানীর বনানীতে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় নতুন শিক্ষামন্ত্রীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন শিক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ইরাব) নেতারা।

শিক্ষামন্ত্রী ইরাবের সদস্যদের সঙ্গে নতুন কারিকুলামসহ শিক্ষা সংশ্লিষ্ট নানা বিষয়ে নিয়ে আলাপ-আলোচনা করেন। এ সময় তিনি নতুন শিক্ষা কারিকুলামে যেখানে সমস্যা আছে তা নিরসনে উদ্যোগ নেওয়ার কথা বলেন।

চট্টগ্রাম-৯ আসন থেকে দ্বিতীয়বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১৮ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। পরে তাকে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী করা হয়। তবে উপমন্ত্রী হিসেবে তিনি মন্ত্রণালয়ের কাজে খুব একটা ভূমিকা রাখতে পারেননি বলে জানা যায়। এবার তাকে ওই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নে এক জায়গায় শতভাগ স্থির বা স্থায়ী থাকতে হবে এমন কিছু নয়। আলোচনা সাপেক্ষে নানা দিক পরিবর্তন আসতে পারে। এই নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে গিয়ে আমাদের সামনে যেসব চ্যালেঞ্জ আসবে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব।

শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেয়েই তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে নজর দিতে চান নওফেল। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে নতুন সরকারের নতুন দায়িত্ব দিয়েছেন। পূর্বের অভিজ্ঞতার আলোকে আমরা সব অংশীজনের সঙ্গে আলোচনা করে কাজ করব। আমরা কর্মসংস্থানের বিষয়ে সবচেয়ে বেশি জোর দিচ্ছি। স্মার্ট বাংলাদেশে, স্মার্ট জেনারেশনের (প্রজন্ম) জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, কর্মসংস্থান সংশ্লিষ্ট যত দক্ষতা আছে, সেগুলো আমরা আমাদের কারিকুলামে নিয়ে আসতে চাই। এতে করে আমাদের শিক্ষার্থীরা কর্মসংস্থানের বিষয়টি মাথায় রেখে নিজেদের শিক্ষা বিষয়ে পরিকল্পনা সাজাতে পারবে। মূলত কর্মসংস্থানের বিষয়টি মাথায় রেখে আমরা নিজেরাও পুরো শিক্ষাব্যবস্থা নিয়ে কাজ করতে চাই।

বৃহস্পতিবার মন্ত্রী হিসেবে শপথ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম সিটি করপোরেশনের তিনবারের মেয়র ও আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ চট্টলাবীর খ্যাত প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর সন্তান।

নওফেল ২০১৬ সালে কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনে সর্বকনিষ্ঠ সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। তিনি কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন।

জান্তার সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত মিয়ানমারের বিদ্রোহী জোট

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নওফেল। ২০১৯ সালের ৭ জানুয়ারি তিনি শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026
SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

August 2, 2026
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

July 21, 2026

Latest News

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

চাকসু

চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

SSC Exam

এইচএসসির রুটিন নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করলো আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

Brithi

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

Primary

প্রাথমিকে বদলির পদ্ধতিতে পরিবর্তন, নতুন ৭ শর্ত যুক্ত

SSC

এসএসসির ফল কবে, যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

Logo

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa