নির্বাচনি প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জ জেলা শহরের ঐতিহাসিক নিউফিল্ড মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি অংশ নেবেন। সকাল ১০টায় শুরু হওয়া এই সভায় ডা. শফিকুর রহমান বক্তব্য রাখবেন।
জনসভা চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক এবং জনসভাস্থল ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে। সভায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও প্রবল আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে তিন দিন ধরে তিনি রাজধানীর বিভিন্ন আসনে নির্বাচনি প্রচারণা চালাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


