Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিজ্ঞান ও প্রযুক্তি নতুন জেমিনি এআই স্মার্ট গ্লাস উন্মোচন করল গুগল
বিজ্ঞান ও প্রযুক্তি

নতুন জেমিনি এআই স্মার্ট গ্লাস উন্মোচন করল গুগল

By Mynul Islam NadimMay 24, 20262 Mins Read

এক দশকেরও বেশি সময় আগে স্মার্ট চশমার বাজারে ব্যর্থ হয়েছিল গুগল। তবে এবার সেই বাজারেই নতুন করে শক্ত অবস্থান গড়তে ফিরছে প্রতিষ্ঠানটি। কৃত্রিম বুদ্ধিমত্তা ‘জেমিনি’ সমৃদ্ধ নতুন স্মার্ট চশমা উন্মোচনের মাধ্যমে মেটার সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামার ঘোষণা দিয়েছে তারা।

স্মার্ট

Advertisement

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অনুষ্ঠিত গুগলের বার্ষিক ‘আই/ও ডেভেলপার সম্মেলনে’ নতুন প্রযুক্তির দুটি স্মার্ট চশমার নকশা প্রকাশ করা হয়। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের শেষ দিকে এই চশমা বাজারে আসতে পারে। এতে করে এ খাতে বর্তমান শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মেটার সঙ্গে গুগলের প্রতিযোগিতা আরও তীব্র হবে বলে মনে করা হচ্ছে।

মেটা ইতোমধ্যে তাদের রে-ব্যান স্মার্ট চশমার প্রায় ৭০ লাখ ইউনিট বিক্রি করে এই বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে। এমন পরিস্থিতিতে গুগলের নতুন উদ্যোগকে দুই প্রযুক্তি জায়ান্টের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পরিধানযোগ্য প্রযুক্তির নতুন প্রতিযোগিতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

গুগলের নতুন চশমাটিকে ‘অডিও গ্লাস’ বলা হচ্ছে। এতে উন্নত মানের মাইক্রোফোন, ক্যামেরা ও ক্ষুদ্র স্পিকার থাকবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ফোন কল করা, গান শোনা এবং ছবি তোলার পাশাপাশি গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘জেমিনি এআই অ্যাসিস্ট্যান্ট’-এর সঙ্গে সরাসরি কথা বলা বা যোগাযোগ করতে পারবেন।

তবে চশমাটির নির্দিষ্ট বাজারজাতকরণের সময় ও মূল্য সম্পর্কে এখনো বিস্তারিত জানায়নি গুগল। সম্মেলনে দুটি ভিন্ন নকশা বা কালেকশন প্রদর্শন করা হয়েছে। এর একটি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় চশমা ব্র্যান্ড ‘ওয়ারবি পার্কার’ এবং অন্যটি দক্ষিণ কোরিয়ার ‘জেন্টল মনস্টার’ ডিজাইন করেছে।

মেটার সঙ্গে প্রতিযোগিতা ও গোপনীয়তার প্রশ্ন
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গুগলের এই প্রত্যাবর্তনের মূল লক্ষ্য মেটাকে চ্যালেঞ্জ জানানো। তবে নতুন চশমার ক্যামেরা প্রযুক্তি নিয়ে আবারও গোপনীয়তা ও ব্যক্তিগত নিরাপত্তা ইস্যু সামনে আসতে পারে। এ বিষয়ে গুগল জানিয়েছে, তারা এমনভাবে নকশা করছে যাতে প্রযুক্তি চশমার ভেতরের কাঠামোর সঙ্গে মিশে থাকে এবং সাধারণ চশমা থেকে আলাদা করা কঠিন হয়। ফলে নকশা ও ব্যবহারিক সুবিধার ওপরই এবার বেশি গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

অডিও চশমার পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা নিয়েও কাজ করছে গুগল, যা মেটার সর্বশেষ মডেলের মতো চোখের সামনে ভার্চুয়াল পর্দা প্রদর্শন করতে সক্ষম হবে। গুগল জানিয়েছে, এই প্রযুক্তি বর্তমানে ডেভেলপারদের পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এ বিষয়ে এখনই অতিরিক্ত তথ্য প্রকাশ করা হয়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
স্মার্ট
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

June 20, 2026
ধুলিঝড়

মঙ্গলগ্রহে ধুলিঝড়ের নজরকাড়া দৃশ্য ধরা পড়ল ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যামেরায়

June 19, 2026
অ্যাপল

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, বাড়তে পারে সব ডিভাইসের দাম

June 19, 2026

Latest News

Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

ধুলিঝড়

মঙ্গলগ্রহে ধুলিঝড়ের নজরকাড়া দৃশ্য ধরা পড়ল ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যামেরায়

অ্যাপল

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, বাড়তে পারে সব ডিভাইসের দাম

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ ওয়েবে আসছে ভয়েস-ভিডিও কল, মিলবে স্ক্রিন শেয়ারিং সুবিধাও

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? দ্রুত করুন এই কাজগুলো

আটলান্টিক

আটলান্টিকের গভীর স্রোত দুর্বল, বিশ্বজুড়ে আবহাওয়ায় বড় প্রভাবের শঙ্কা

সংকট

মেমোরি চিপ সংকটে বাড়তে পারে আইফোনসহ অ্যাপলের পণ্যের দাম

হুয়াওয়ে

হুয়াওয়ে আনছে দুইটি নতুন ওয়্যারলেস ইয়ারবাডস

সিমুলেটর

গুগল আর্থে যুক্ত হলো ফ্লাইট সিমুলেটর মোড

শাওমি রেডমি টার্বো 5

শাওমি রেডমি টার্বো 5 এল বিশাল ব্যাটারি ও শক্তিশালী প্রসেসর নিয়ে, জেনে নিন দাম ও ফিচার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa