জুমবাংলা ডেস্ক : লিবিয়া, তিউনিশিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অভিবাসীদের আগমন ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতে চায় ইতালি৷ এক্ষেত্রে অভিবাসীদের সহায়তা করা সংস্থাগুলোকে বাধা বলে মনে করে আসছে ক্ষমতাসীন ডানপন্থি সরকার৷ তাদেরকে অর্থায়নে নেয়া একটি প্রকল্প নিয়ে বার্লিনের ওপরও নাখোশ রোম৷ এর মাধ্যমে জার্মানি ইতালির জন্য সমস্যার কারণ হয়ে উঠছে বলে উল্লেখ করেছেন প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেট্টো৷ ইতালির মাটিতে অভিবাসীদের দেখভালের জন্য অর্থায়নকে রোম অভ্যন্তরীণ হস্তক্ষেপ হিসেবেও বিবেচনা করছে৷

ইতালি

Advertisement

দেশটির দৈনিক লা স্টাম্পাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মানবপাচারকারীদের ঠেকাতে তার সরকার বদ্ধপরিকর৷ তিনি এর সঙ্গে জড়িতদের ‘আন্তর্জাতিক অপরাধী’ হিসেবে বিবেচনা করা উচিত বলে মনে করেন৷

তিনি বলেন, ‘বার্লিন এটি না বোঝার ভান করছে৷ তারা একটি দেশের জন্য এমন সমস্যা তৈরি করছে যে আসলে তাদের বন্ধু হওয়া উচিত৷’

তবে জার্মানি এই বিষয়ে আগেই তাদের অবস্থান পরিষ্কার করেছে৷ পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক জানিয়েছেন, সমুদ্র থেকে মানুষকে উদ্ধার করাকে ‘আইনি, মানবিক ও নৈতিক দায়িত্ব’ বলে মনে করে বার্লিন৷

অভিবাসীদের সহায়তার বিষয়ে শুক্রবার জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন এই বিষয়ক প্রকল্পে অর্থায়নের সিদ্ধান্ত দেশটির পার্লামেন্টের৷ এই প্রকল্পের প্রথম কিস্তিতে চার লাখ থেকে আট লাখ ইউরো ছাড় করা হবে৷ ভূমিতে অভিবাসীদের দেখভাল করা এবং সমুদ্র থেকে তাদের উদ্ধারে এই অর্থ ব্যয় করা হবে৷

যে সংগঠনগুলো এই টাকা পেতে যাচ্ছে তার একটি ভূমধ্যসাগরে অভিবাসীদের সহায়তাকারী সংস্থা এসওএস হিউম্যানিটি৷ শনিবার এক বিবৃতিতে বলেছে, তারা জার্মান সরকারের কাছ থেকে সাত লাখ ৯০ হাজার ইউরো পেতে যাচ্ছে৷

ইতালির সরকারের হিসেবে নৌকায় করে চলতি বছর এখন পর্যন্ত এক লাখ ৩২ হাজার জন ইতালি পৌঁছেছেন, যা গত বছরের একই সময়ে ছিল ৬৯ হাজার৷

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকা ইতালির সরকার চলতি সপ্তাহে জানিয়েছে অভিবাসীদের প্রত্যাবর্তনের জন্য তারা আটককেন্দ্রের সংখ্যা বৃদ্ধির পাশপাশি বন্দি রাখার সময়সীমা বাড়াবে৷

পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে প্রথম পদক জিতলো বাংলাদেশ

সুরক্ষা প্রাপ্তির আবেদনের প্রক্রিয়া চলাকালে অর্থের বিনিময়ে অভিবাসীরা বন্দিদশা এড়াতে পারবেন এমন একটি নিয়মও আরোপ করা হয়েছে, মানবাধিকার সংগঠনগুলো যা নিয়ে কড়া সমালোচনা করছে৷

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.