Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিজ্ঞান ও প্রযুক্তি ওপেনএআই-এর বাজারমূল্য পৌঁছালো ৭৩০ বিলিয়ন ডলার
বিজ্ঞান ও প্রযুক্তি

ওপেনএআই-এর বাজারমূল্য পৌঁছালো ৭৩০ বিলিয়ন ডলার

By Mynul Islam NadimFebruary 28, 20262 Mins Read

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই শুক্রবার ঘোষণা দিয়েছে যে তারা রেকর্ড ১১০ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ সম্পন্ন করেছে। এতে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৭৩০ বিলিয়ন ডলার। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ওপেনএআই

Advertisement

এএফপি জানায়, সিলিকন ভ্যালির ইতিহাসে অন্যতম বৃহৎ এই বিনিয়োগ পর্বে জাপানি কনগ্লোমারেট সফ্টব্যাংক দিয়েছে ৩০ বিলিয়ন ডলার, চিপ নির্মাতা এনভিদিয়া দিয়েছে ৩০ বিলিয়ন ডলার এবং অ্যামাজন বিনিয়োগ করছে ৫০ বিলিয়ন ডলার। পরবর্তীতে আরও বিনিয়োগকারী যুক্ত হতে পারে বলে জানানো হয়েছে।

অর্থায়নের পাশাপাশি ওপেনএআই, অ্যামাজনের ক্লাউড শাখা এডব্লিউএস এবং এনভিদিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের কথাও ঘোষণা করেছে। এআই প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় উন্নত চিপের ক্ষেত্রে এনভিদিয়া বর্তমানে শীর্ষস্থানীয়।

এক বিবৃতিতে ওপেনএআই জানায়, সফ্টব্যাংক, এনভিদিয়া অ্যামাজন দীর্ঘমেয়াদি অংশীদার, যারা বৈজ্ঞানিক অগ্রগতিকে বৈশ্বিক পরিসরে মানুষের জন্য অর্থবহ সুবিধায় রূপ দিতে আমাদের লক্ষ্য ভাগাভাগি করে।’

বিশাল এই তহবিল সংগ্রহ এআই খাতে দ্রুত বাড়তে থাকা কম্পিউটিং ব্যয় এবং রাজস্ব দিয়ে সেই ব্যয় মেটানো যাবে কি না এমন প্রশ্নের প্রেক্ষাপটে এসেছে।

অ্যামাজনের বিনিয়োগের প্রথম ধাপে ১৫ বিলিয়ন ডলার দেওয়া হবে, পরবর্তীতে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আরও ৩৫ বিলিয়ন ডলার দেওয়া হবে বলে জানানো হয়েছে।

ওপেনএআই জানিয়েছে, বর্তমানে চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ৯০০ মিলিয়নের বেশি এবং অর্থপ্রদায়ী গ্রাহক রয়েছে ৫ কোটি। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস নতুন সাবস্ক্রিপশনের ক্ষেত্রে এ পর্যন্ত সবচেয়ে বড় সময় হতে যাচ্ছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া নয় মিলিয়নের বেশি ব্যবসা প্রতিষ্ঠান কর্মক্ষেত্রের কাজে চ্যাটজিপিটি ব্যবহার করতে অর্থ পরিশোধ করছে। তাদের কোডিং টুল ‘কোডেক্স’-এর সাপ্তাহিক ব্যবহারকারী সংখ্যা বছরের শুরু থেকে তিনগুণের বেশি বেড়ে ১৬ লাখে পৌঁছেছে।

বিনিয়োগকারীদের আশ্বস্ত করতেই এসব ব্যবহারকারী পরিসংখ্যান তুলে ধরা হয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে ওপেনএআই’র সাবেক কর্মীদের প্রতিষ্ঠিত প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্র্রপিক তাদের ‘ক্লদ’ মডেল নিয়ে দ্রুত অগ্রগতি করছে। পাশাপাশি গুগলের এআই মডেল ‘জেমিনি’ও শক্ত প্রতিযোগী হিসেবে আবির্ভূত হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

June 20, 2026
ধুলিঝড়

মঙ্গলগ্রহে ধুলিঝড়ের নজরকাড়া দৃশ্য ধরা পড়ল ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যামেরায়

June 19, 2026
অ্যাপল

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, বাড়তে পারে সব ডিভাইসের দাম

June 19, 2026

Latest News

Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

ধুলিঝড়

মঙ্গলগ্রহে ধুলিঝড়ের নজরকাড়া দৃশ্য ধরা পড়ল ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যামেরায়

অ্যাপল

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, বাড়তে পারে সব ডিভাইসের দাম

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ ওয়েবে আসছে ভয়েস-ভিডিও কল, মিলবে স্ক্রিন শেয়ারিং সুবিধাও

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? দ্রুত করুন এই কাজগুলো

আটলান্টিক

আটলান্টিকের গভীর স্রোত দুর্বল, বিশ্বজুড়ে আবহাওয়ায় বড় প্রভাবের শঙ্কা

সংকট

মেমোরি চিপ সংকটে বাড়তে পারে আইফোনসহ অ্যাপলের পণ্যের দাম

হুয়াওয়ে

হুয়াওয়ে আনছে দুইটি নতুন ওয়্যারলেস ইয়ারবাডস

সিমুলেটর

গুগল আর্থে যুক্ত হলো ফ্লাইট সিমুলেটর মোড

শাওমি রেডমি টার্বো 5

শাওমি রেডমি টার্বো 5 এল বিশাল ব্যাটারি ও শক্তিশালী প্রসেসর নিয়ে, জেনে নিন দাম ও ফিচার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa