Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিজ্ঞান ও প্রযুক্তি ওপেনএআইয়ের পরিকল্পনায় চ্যাটজিপিটি বদলে যাবে সম্পূর্ণ সুপার অ্যাপে
বিজ্ঞান ও প্রযুক্তি

ওপেনএআইয়ের পরিকল্পনায় চ্যাটজিপিটি বদলে যাবে সম্পূর্ণ সুপার অ্যাপে

By Mynul Islam NadimJune 9, 20262 Mins Read

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটির বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন সংস্করণ উন্মোচন করা হতে পারে, যেখানে চ্যাটজিপিটি আরও উন্নত ও বহুমুখী সেবায় রূপ নেবে।

ওপেনএআই

Advertisement

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআই চ্যাটজিপিটিকে একটি “সুপার অ্যাপ”-এ পরিণত করার পরিকল্পনা করছে। অর্থাৎ একক প্ল্যাটফর্ম থেকেই ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা নিতে পারবেন।

নতুন সংস্করণে চ্যাটজিপিটি শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এতে কোড লেখা, তথ্য বিশ্লেষণ, কাজ সম্পন্ন করা এবং ব্যক্তিগত ডিজিটাল সহকারী হিসেবে কাজ করার মতো সুবিধা যুক্ত হতে পারে।

ওপেনএআইয়ের পণ্য ও প্ল্যাটফর্ম বিভাগের প্রধান থিবো সোটিয়ো জানিয়েছেন, তাদের লক্ষ্য এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী তৈরি করা, যা ব্যবহারকারীর ব্যক্তিগত জীবন ও কর্মক্ষেত্র উভয় ক্ষেত্রেই সহায়তা করতে সক্ষম হবে।

প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, চ্যাটজিপিটি একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্মে পরিণত হবে, যেখান থেকে ওপেনএআইয়ের অন্যান্য সেবাও ব্যবহার করা যাবে। এর মধ্যে কোডিং সহায়তার জন্য তৈরি “কোডেক্স” সেবাও অন্তর্ভুক্ত থাকবে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ব্যবসায়িক গ্রাহকদের কাছে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করা এবং আয় বৃদ্ধি করাও ওপেনএআইয়ের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রস্তুতির অংশ হিসেবে লাভজনক ব্যবসা গড়ে তোলার ওপরও জোর দেওয়া হচ্ছে।

চ্যাটজিপিটিকে কেন্দ্র করে এমন পরিকল্পনার আলোচনা নতুন নয়। গত বছর থেকেই এ ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। চলতি বছরের মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, ওপেনএআই আলাদা আলাদা সেবাগুলো একীভূত করে একটি প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নিচ্ছে।

এর ফলে কিছু আলাদা প্রকল্পের গুরুত্ব কমানো হচ্ছে বলেও জানা গেছে। ভিডিও তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা “সোরা” এখন মূল অগ্রাধিকার নয়, বরং একটি পার্শ্ব প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই পরিকল্পনা সফল হলে চ্যাটজিপিটি শুধুমাত্র একটি চ্যাটবট থাকবে না; এটি হয়ে উঠতে পারে ব্যক্তিগত সহকারী, কর্মক্ষেত্রের সহায়ক এবং বিভিন্ন ডিজিটাল সেবার কেন্দ্রীয় প্ল্যাটফর্ম।

তবে নতুন সংস্করণে ঠিক কোন কোন সুবিধা থাকবে, কোনগুলো বিনামূল্যে পাওয়া যাবে এবং কবে এটি সবার জন্য উন্মুক্ত হবে—সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি ওপেনএআই। ফলে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এসব পরিকল্পনায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ওপেনএআই
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
Sun

বিশ্বের ৯৯ শতাংশ মানুষ আজ একই সময়ে সূর্যের আলোয় থাকবে

July 8, 2026
ফেসবুক অ্যাকাউন্ট

যে অপশন চালু করলে হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট

July 4, 2026
টেলিস্কোপ

ধেয়ে আসছে টেলিস্কোপ, রক্ষায় রোবট পাঠাল নাসা

July 4, 2026

Latest News

Sun

বিশ্বের ৯৯ শতাংশ মানুষ আজ একই সময়ে সূর্যের আলোয় থাকবে

ফেসবুক অ্যাকাউন্ট

যে অপশন চালু করলে হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট

টেলিস্কোপ

ধেয়ে আসছে টেলিস্কোপ, রক্ষায় রোবট পাঠাল নাসা

চাঁদে ফুটবল

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

মহাকাশে যাওয়া নভোচারী

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই

স্যামসাং

ফুটবলপ্রেমীদের জন্য চমক, ৯৮ ইঞ্চির টেলিভিশন আনল স্যামসাং

টেলিস্কোপ

পৃথিবীর দিকে ধেয়ে আসা টেলিস্কোপ সরাতে মহাকাশে ৩ কোটি ডলারের মিশনে নাসা

কার্ড

কার্ড না হারিয়েও ব্যাংক অ্যাকাউন্ট খালি? জানুন প্রতারকদের নতুন কৌশল

গাড়ির কাচ

বর্ষায় গাড়ির কাচে কুয়াশা জমলে কী করবেন? কয়েক সেকেন্ডেই মিলবে সমাধান

রোবট

‘আমি রোবট নই’ প্রমাণে আসছে নতুন পদ্ধতি, ক্যামেরা ব্যবহার করে মানুষ শনাক্ত করবে গুগল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa