Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা আইইএলটিএস ছাড়াই সুইডেনে পড়ার সুযোগ
শিক্ষা

আইইএলটিএস ছাড়াই সুইডেনে পড়ার সুযোগ

By Tarek HasanDecember 28, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : সুইডেন সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল ফ্রি স্কলারশিপের মাধ্যমে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করার ঘোষণা দিয়েছে। বাংলাদেশসহ ৪১টি দেশের নাগরিক সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল (এসআই স্কলারশিপ) নামের এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এই স্কলারশিপে আবেদনের জন্য আইইএলটিএসের প্রয়োজন নেই। আবেদনের শেষ সময় আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

সুইডেনে পড়ার সুযোগ

Advertisement

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুইডিশ ইনস্টিটিউট (এসআই) ৭০০টির বেশি মাস্টার্স প্রোগ্রামের জন্য স্কলারশিপ দেবে। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তিতে মাস্টার্স প্রোগ্রামের সময় এক বা দুই বছর হতে পারে। এসআই স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে সুইডেনে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন করতে হবে। কেউ বৃত্তি পেলে ২০২৪ সালের অটাম সেমিস্টারে পড়াশোনা শুরু হবে।

সুযোগ-সুবিধাসমূহ:

১. জীবনযাত্রার খরচের জন্য শিক্ষার্থীদের মাসে ১২ হাজার সুইডিস ক্রোনার ( বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা) প্রদান করবে।
২. স্বাস্থ্য বিমা প্রদান করবে।
৩. ভ্রমণের জন্য ১৫ হাজার সুইডিশ ক্রোনা অনুদান।
৪. এছাড়া সঙ্গে পাবেন এসআই নেটওয়ার্ক ফর ফিউচার গ্লোবাল প্রফেশনালসের মেম্বারশিপ ও এসআই অ্যালামনাই নেটওয়ার্কের মেম্বারশিপ, যা শক্তিশালী একটি নেটওয়ার্ক গঠন করার সুযোগ করে দেবে।

যেসব যোগ্যতাসমূহ দরকার:

১. বাংলাদেশের নাগরিক হতে হবে।
২. স্নাতক ডিগ্রিসম্পন্ন ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
৩. তিন হাজার কর্মঘণ্টা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফুলটাইম কাজ করলে যা প্রায় দেড় বছরের কাজের অভিজ্ঞতার সমতুল্য।
৪. সিভি, মোটিভেশন, রেফারেন্স ইত্যাদির কনটেন্ট ও প্রেজেন্টেশন হতে হবে প্রথম শ্রেণির।
৫. যে স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করবেন তা অবশ্যই এসআই স্কলারশিপের জন্য যোগ্য হতে হবে।
৬. আপনাকে অবশ্যই একটি সুইডিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হবে এবং জানুয়ারি ২০২৪–এর মধ্যে একটি অফার লেটার পেতে হবে।
৭. আগে সুইডিশ বিশ্ববিদ্যালয় বা কলেজের কোনো ডিগ্রি নেওয়া থাকলে আবেদন করার প্রয়োজন নেই।

যেসব প্রয়োজনীয় কাগজপত্র লাগবে:

১. সিভি (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে)
২. লেটারস অব রেফারেন্স (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে)
৩. কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণপত্র (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে)
৪. বৈধ পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি
৫. মোটিভেশন লেটার

মনের কথা লিখে দেবে হেলমেট

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের সুইডিশ ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে এসআই স্কলারশিপের বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। এরপর একই লিংক থেকে সিভি, লেটারস অব রেফারেন্স এবং কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণপত্রের নির্ধারিত ফরম ডাউনলোড করতে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

July 14, 2026
শিক্ষামন্ত্রী

ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়া হবে, আশ্বাস শিক্ষামন্ত্রীর

July 14, 2026
এইচএসসি পরীক্ষা

বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড

July 13, 2026

Latest News

শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

শিক্ষামন্ত্রী

ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়া হবে, আশ্বাস শিক্ষামন্ত্রীর

এইচএসসি পরীক্ষা

বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড

HSC

চট্টগ্রাম ছাড়া বাকি বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই

Logo

প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে খেলাধুলা, মাঠবিহীন স্কুলে কী হবে

ছাত্রী

টানা বৃষ্টিতে পানিবন্দি ঢাবির শিক্ষার্থীরা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

এইচএসসি ও সমমান পরীক্ষা

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা

রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত

Sikkha

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেফতার

hsc-exam

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa