হোয়াটসঅ্যাপ বর্তমানে ব্যক্তিগত যোগাযোগ এবং অফিসিয়াল কাজে বিশ্বের কোটি কোটি মানুষের ভরসা। এর সহজ ব্যবহার এবং এন্ড-টু-এন্ড এনক্রিপশনের কারণে ব্যবহারকারীরা নিরাপদ মনে করেন। তবে সাইবার অপরাধীরা এবার এই বিশ্বাসকে কাজে লাগিয়ে নতুন এক ঝুঁকিপূর্ণ কৌশল তৈরি করেছে, যাকে বলা হচ্ছে ‘ঘোস্টপেয়ারিং’। এতে হ্যাকাররা ওটিপি ছাড়াই ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ নিতে পারে। তারা হোয়াটসঅ্যাপের ‘Linked Devices’ ফিচারকে ব্যবহার করে আক্রমণ চালাচ্ছে।

Whatapp

Advertisement

সাইবার নিরাপত্তা বিশ্লেষক জেনিফার আলম বলেন, হোয়াটসঅ্যাপ কেবল মেসেজিং অ্যাপ নয়, এখানে ব্যক্তিগত ছবি, পারিবারিক আলাপচারিতা ও সংবেদনশীল তথ্য থাকে। হ্যাকারের হাতে আপনার অ্যাকাউন্ট গেলে এগুলো অনায়াসে অ্যাক্সেস করা সম্ভব। এছাড়া, তারা পরিচিতজনদের কাছে টাকা চাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারে, যা ‘আইডেন্টিটি থেফট’ বা আর্থিক ক্ষতির কারণ হতে পারে।

স্ক্যামটি সাধারণত একটি লিঙ্ক বা মেসেজের মাধ্যমে শুরু হয়। হ্যাকার ব্যবহারকারীর ফোন নম্বর দিয়ে লগ-ইনের চেষ্টা চালায় এবং ৮ অঙ্কের পেয়ারিং কোড পাঠায়। যদি ব্যবহারকারী অসাবধানতাবশত কোডটি হ্যাকারকে দেয়, তবে হ্যাকারের ডিভাইসে ব্যবহারকারীর চ্যাট হিস্ট্রি ও মিডিয়া ফাইলগুলো মুহূর্তের মধ্যে সিঙ্ক হয়ে যায়। সাইবার নিরাপত্তা গবেষক রাইয়ান আ. মালিক বলেন, এটি ‘সোশ্যাল ইঞ্জিনিয়ারিং’ এবং ‘ফিচার মিসইউজিং’-এর সংমিশ্রণ।

এই ধরনের আক্রমণ এড়াতে জেনিফার আলম কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। প্রথমত, হোয়াটসঅ্যাপের টু-স্টেপ ভেরিফিকেশন চালু করা। এতে একটি পিন ছাড়া কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। দ্বিতীয়ত, নিয়মিত ‘Linked Devices’ চেক করে অচেনা ডিভাইস থাকলে লগ-আউট করা। তৃতীয়ত, অজানা বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকা। শেষপর্যায়ে, সবসময় অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ব্যবহার করা।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

প্রযুক্তি আমাদের জীবন সহজ করেছে, কিন্তু সামান্য অবহেলা বড় ঝুঁকি সৃষ্টি করতে পারে। তাই নিজে সচেতন হওয়া এবং পরিবারের সদস্যদেরও সতর্ক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.