Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পাবনায় নদীতে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার
বিভাগীয় সংবাদ

পাবনায় নদীতে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার

By Mynul Islam NadimJune 3, 20262 Mins Read

পাবনার সদর ও ভাঙ্গুড়া উপজেলায় পৃথক স্থান থেকে এক অজ্ঞাত কিশোরী ও এক বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) সকালে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের বলরামপুর পীরপুর সংলগ্ন পদ্মা নদী থেকে হাত বাঁধা ও বস্তাবন্দি অবস্থায় ১৪ থেকে ১৬ বছর বয়সী এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

উদ্ধার

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষকেরা নদীর তীরে ভাসমান একটি বস্তা দেখতে পান। সন্দেহ হলে বস্তাটি খুলে ভেতরে কিশোরীর মরদেহ পাওয়া যায়। মরদেহের হাত বাঁধা ছিল এবং গলায় একটি ব্যাগ জড়ানো ছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

স্থানীয়দের দাবি, মঙ্গলবার রাতে এলাকায় একটি প্রাইভেটকার ও কয়েকজন যুবককে ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে এ ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে।

অন্যদিকে ভাঙ্গুড়া উপজেলার চরভাঙ্গুড়া পূর্বপাড়া গ্রামে নিখোঁজের চার দিন পর জিহাদ (৬) নামে এক বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ঈদের ছুটিতে নানাবাড়িতে বেড়াতে এসে গত রবিবার বিকেলে জিহাদ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরদিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বুধবার সকালে স্থানীয় একটি পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিউল আযম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
উদ্ধার
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

June 26, 2026
Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

June 26, 2026
স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

June 26, 2026

Latest News

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

চোরাই

চেকপোস্টে ধরা পড়ল চোরাই মোবাইলের চালান, রামপুরায় গ্রেফতার ১

arif-hazra

মিয়াজাকিতে নতুন আশা

জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa