মিষ্টান্ন যেমন পায়েস বা ফিরনিতে অল্প কয়েক টুকরো খোসা ছাড়ানো পেস্তা দিলেই খাবারের স্বাদ ও মান অনেক বেড়ে যায়। তবে পেস্তা শুধু খাবারের সৌন্দর্য ও স্বাদের জন্যই নয়, এর রয়েছে অসাধারণ স্বাস্থ্যগুণও। দাম কিছুটা বেশি হওয়ায় অনেকে এটি নিয়মিত খেতে চান না, কিন্তু বিশেষজ্ঞদের মতে প্রতিদিন অল্প পরিমাণ পেস্তা খাওয়াই শরীরের জন্য অনেক উপকারী।

পেস্তায় রয়েছে ফাইবার, প্রোটিন, অ্যান্টি-অক্সিড্যান্ট, পটাশিয়াম, ভিটামিন বি৬ ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। এসব উপাদান চোখ, চুল, ত্বক এবং হৃদযন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে।
এছাড়া এতে থাকা উচ্চমানের প্রোটিন ও কম গ্লাইসেমিক ইনডেক্স রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণেও ভূমিকা রাখতে পারে।
পেস্তা হজমশক্তি উন্নত করতে সাহায্য করে এবং অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়, ফলে পরিপাকতন্ত্র ভালো থাকে।
এতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।’
ভিটামিন ই-সমৃদ্ধ এই বাদাম ত্বকের আর্দ্রতা বজায় রাখে, চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং বয়সের ছাপ কমাতে সহায়তা করে।
সব মিলিয়ে, অল্প পরিমাণ পেস্তা নিয়মিত খেলে শরীরের সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


