Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home লাইফস্টাইল পেট্রোল না অকটেন—আপনার বাইকের জন্য কোনটি সেরা?
লাইফস্টাইল

পেট্রোল না অকটেন—আপনার বাইকের জন্য কোনটি সেরা?

By Mynul Islam NadimApril 3, 20262 Mins Read

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে সবার কপালে চিন্তার ভাঁজ পড়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর বর্তমানে ইজরায়েল-ইরান যুদ্ধে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এই প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। দীর্ঘ লাইন দিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর মিলছে তেল, কখনো কখনো তাও জুটছে না।

পেট্রোল

Advertisement

এই সময়ে অনেকেই পেট্রোলের বিকল্প ভাবছেন। অনেকেই ভাবছেন অকটেন ব্যবহারের কথা। কিন্তু চাইলেই কি আপনি বাইকে পেট্রোল বা অকটেন ইচ্ছামতো ব্যবহার করতে পারেন। দুটোর মধ্যে পার্থক্য কি? আপনার বাইকের জন্য কোনটি ভালো? আসুন আজ সব প্রশ্নের উত্তর খোঁজা যাক-

মোটরসাইকেল চালক বা নতুন বাইক কেনার সময় এক জটিল প্রশ্ন মাথায় আসে-সাধারণ পেট্রোল নাকি হাই-অকটেন ফুয়েল ব্যবহার করা উচিত? বাইকের পারফরম্যান্স, ইঞ্জিনের আয়ু এবং খরচ সবকিছুই এর সঙ্গে সরাসরি জড়িত।

পেট্রোল ও অকটেনের পার্থক্য
বাংলাদেশে বেশিরভাগ বাইক সাধারণত পেট্রোল বা অকটেন ব্যবহার করে। অনেকেই মনে করেন পেট্রোল ও অকটেন আলাদা। কিন্তু প্রকৃতপক্ষে এগুলো একই ধরনের জ্বালানি, যা আন্তর্জাতিকভাবে গ্যাসোলিন নামে পরিচিত। রাসায়নিকভাবে উভয়ের গঠন একই (C8H18)। শুধু নামেই আলাদা মনে হয়।

আন্তর্জাতিকভাবে জ্বালানি বিভিন্ন অকটেন মানের ভিত্তিতে ভাগ করা হয়, যা আরওএন (রিসার্চ অকটেন নম্বর) বা অকটেন নম্বর নামে পরিচিত। সাধারণত রেটিং ৮৬ (আরওএন৮৬) থেকে শুরু হয়ে ৯১, ৯৫, এমনকি ১০২ পর্যন্ত থাকে। পার্থক্য মূলত এডিটিভ ও ডিটারজেন্ট ব্যবহারে, যা ইঞ্জিনে কন্ট্রোলড কম্বাশন নিশ্চিত করে।

পেট্রোল সাধারণত ৮০-৮৫ অকটেনের হয় এবং বাংলাদেশের অধিকাংশ জায়গায় সহজলভ্য। হাই-অকটেন ফুয়েল সাধারণত ৯০-৯৫ অকটেনের হয়। অকটেন মানে হলো ফুয়েল কতটা কম্প্রেশনে আগে জ্বলে না, অর্থাৎ ইঞ্জিনে নকিং বা ঝাঁপ কমায়। উচ্চ অকটেনের ফুয়েল হাই-কম্প্রেশন ইঞ্জিনের জন্য বিশেষভাবে উপযোগী। উচ্চ অকটেন মানের ফুয়েল পিস্টন, ভাল্ব বা কানেক্টিং রড থেকে নকিং বা হঠাৎ শব্দ কমায় এবং শক্তি উৎপাদন সমান রাখে।

কেন পেট্রোল ব্যবহার করবেন
যদি আপনার বাইক স্ট্যান্ডার্ড বা লো পাওয়ার মোটরসাইকেল হয়, সাধারণ পেট্রোল যথেষ্ট। এটি হাই-অকটেনের তুলনায় সস্তা এবং দৈনন্দিন কম দূরত্বের যাত্রায় পারফরম্যান্সে বিশেষ প্রভাব ফেলে না। স্ট্যান্ডার্ড বাইকে হাই-অকটেন ব্যবহার করলে সাধারণত সুবিধা খুব সামান্য।

কেন অকটেন ফুয়েল ব্যবহার করবেন
হাই-কম্প্রেশন ইঞ্জিন, নতুন বা পাওয়ারফুল স্পোর্টস বাইকের জন্য হাই-অকটেন প্রয়োজন। ইঞ্জিনে নকিং সমস্যা থাকলে উচ্চ অকটেনের ফুয়েল ঝাঁপ কমায় এবং দীর্ঘমেয়াদে ইঞ্জিনের আয়ু বাড়ায়। এছাড়া এটি পারফরম্যান্স বাড়াতে সহায়ক। তবে মনে রাখতে হবে, সব বাইকের জন্য এটি অপরিহার্য নয়। কম্প্রেশন কম হলে পার্থক্য খুব সামান্য।

আপনার বাইকের জন্য কোনটি ভালো?
স্ট্যান্ডার্ড বা দৈনন্দিন বাইকের জন্য সাধারণ পেট্রোল যথেষ্ট। পাওয়ারফুল বা স্পোর্টস বাইকের জন্য ৯৫+ অকটেন ব্যবহার করা উত্তম। ইঞ্জিনে নকিং বা ঝাঁপ কমাতে চাইলে হাই-অকটেন ফুয়েল নিন। মূলত সঠিক ফুয়েল নির্ভর করে বাইকের ইঞ্জিন কম্প্রেশন, পারফরম্যান্সের প্রয়োজন এবং দৈনন্দিন ব্যবহারের উপর। তবে বাইকের আয়ু বাড়াতে অকটেন ব্যবহার করা ভালো।

সূত্র: বাইকবিডি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
Porakieya

তারকাদের কারণে কি পরকীয়া স্বাভাবিক হয়ে উঠছে? যা বলছেন বিশেষজ্ঞরা

July 8, 2026
প্রস্রাবের রঙ

প্রস্রাবের রঙ কি সব রোগের ইঙ্গিত দেয়, কখন ডাক্তারের কাছে যাবেন?

July 8, 2026
Cancer

অতিরিক্ত বসে থাকা কি ক্যান্সারের ঝুঁকির প্রধান কারণ

July 5, 2026

Latest News

Porakieya

তারকাদের কারণে কি পরকীয়া স্বাভাবিক হয়ে উঠছে? যা বলছেন বিশেষজ্ঞরা

প্রস্রাবের রঙ

প্রস্রাবের রঙ কি সব রোগের ইঙ্গিত দেয়, কখন ডাক্তারের কাছে যাবেন?

Cancer

অতিরিক্ত বসে থাকা কি ক্যান্সারের ঝুঁকির প্রধান কারণ

পায়ে ঝিঁঝিঁ

ঘন ঘন পায়ে ঝিঁঝিঁ ধরছে? খেতে পারেন এই ৪ শুকনো ফল

লটকন

বর্ষার সুস্বাদু ফল লটকন, জানুন খাওয়ার নানাবিধ উপকারিতা

work-place

অফিসে কাজের কৃতিত্ব অন্য কেউ নিলে যা করবেন

মস্তিষ্ক

ভারত ভ্রমণে গিয়ে মস্তিষ্কে ৩৮টি পরজীবী নিয়ে ফিরলেন নারী

ডিম প্রতিদিন

ডিম প্রতিদিন খাওয়া ভালো না খারাপ, খেলে কী হয়?

Actor

এবার ‘ডেটিং অ্যাপ’ বিতর্কে জ্যাকি, রাকুলের সঙ্গে সংসার কি তবে ভাঙছে

অভ্যাস

সকালের ১০ অভ্যাস বদলে দিতে পারে আপনার পুরো দিন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa