আজকের দিনে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। ব্যক্তিগত ছবি, ভিডিও, সামাজিক যোগাযোগ, এমনকি ব্যাংকিং ও আর্থিক তথ্য—সবকিছুই এই ছোট্ট ডিভাইসে থাকে। কিন্তু হঠাৎ ফোন ভেঙে যাওয়া, হাত থেকে পড়ে যাওয়া বা পানিতে ভিজে যাওয়ার মতো দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। তখন ফোন মেরামতের জন্য সার্ভিস সেন্টারে জমা দিতে হয়।

সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, থার্ড পার্টি সার্ভিস সেন্টারে ফোন জমা দেওয়ার পর ব্যক্তিগত তথ্য চুরি বা ব্ল্যাকমেইলিংয়ের ঘটনা বেড়েছে। তাই ফোন মেরামতের আগে কিছু সতর্কতা মেনে চলা জরুরি।
১. ‘রিপেয়ার মোড’ ব্যবহার করুন
অনেক স্মার্টফোনেই এখন Repair Mode বা Maintenance Mode সুবিধা আছে। এই মোড চালু করলে টেকনিশিয়ান ফোনের প্রয়োজনীয় ফাংশন পরীক্ষা করতে পারবে, কিন্তু আপনার ব্যক্তিগত ছবি, ভিডিও, মেসেজ বা কনট্যাক্ট দেখার সুযোগ থাকবে না।
২. গেস্ট মোড চালু করুন
যেসব ফোনে রিপেয়ার মোড নেই, সেখানে Guest Mode ব্যবহার করা যেতে পারে। এতে ফোনে আলাদা ইউজার স্পেস তৈরি হয়। ফলে ফোন আনলক থাকলেও টেকনিশিয়ান আপনার ব্যক্তিগত ফাইল, গ্যালারি বা সোশ্যাল মিডিয়া অ্যাপে প্রবেশ করতে পারবে না।
৩. ব্যাকআপ নিয়ে ফোন রিসেট করুন
সবচেয়ে নিরাপদ পদ্ধতি হলো মেরামতের আগে ফোনের সব ডেটার ব্যাকআপ নেওয়া এবং তারপর Factory Reset করা। এতে ফোনের সব তথ্য মুছে যাবে। মেরামত শেষে আবার ব্যাকআপ থেকে ডেটা পুনরুদ্ধার করা সম্ভব। বিশেষ করে অপরিচিত বা থার্ড পার্টি দোকানে ফোন দেওয়ার ক্ষেত্রে এই পদ্ধতি সবচেয়ে নিরাপদ।
৪. পাসওয়ার্ড কখনো দেবেন না
কোনো সার্ভিস সেন্টার ফোন পরীক্ষা করার অজুহাতে আপনার লক স্ক্রিন পাসওয়ার্ড বা পিন চাইতে পারে। মনে রাখবেন, স্বীকৃত সার্ভিস সেন্টারের পাসওয়ার্ড জানা প্রয়োজন নেই। পাসওয়ার্ড দেওয়ার মানে হলো ফোনের পূর্ণ নিয়ন্ত্রণ অন্যের হাতে দেওয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


