রমজান মাস হচ্ছে সিয়াম, সংযম ও আধ্যাত্মিক সাধনার সময়। ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য ও পানীয় গ্রহণ না করে মুসলমানেরা আত্মশুদ্ধি ও নৈতিক বিকাশে মনোযোগ দেন। দিনের উপবাস শুরু হয় সাহরির মাধ্যমে এবং শেষ হয় ইফতারের মাধ্যমে।

বিশেষজ্ঞরা বলছেন, সাহরিতে কী খাওয়া হবে, তা সুস্থ থাকার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। কিছু খাবার আছে, যা সাহরিতে খেলে দিনের বেলায় হজমের সমস্যা, পানিশূন্যতা বা অস্বস্তি সৃষ্টি করতে পারে।
১. ক্যাফেইনযুক্ত ও কার্বনেটেড পানীয়
খালি পেটে চা, কফি বা সোডা জাতীয় পানীয় গ্রহণ করলে অ্যাসিডিটি ও জ্বালাপোড়া বাড়তে পারে। অতিরিক্ত ক্যাফেইন ডিহাইড্রেশন ও অনিদ্রার কারণও হতে পারে। তাই পুষ্টিবিদরা সাজেশান দিচ্ছেন, সাহরিতে সহজ পানি, লেবু-মিশ্রিত পানি বা প্রাকৃতিক জুস গ্রহণ করা।
২. মসলাদার ও ভাজাপোড়া খাবার
চপ, সমুচা, পাকোড়া, ব্রেড রোল বা অতিরিক্ত তেলযুক্ত মিষ্টি যেমন গুলাব জামুন খেলে পেটে অস্বস্তি হয়। এগুলো অ্যাসিডিটি বাড়ায় এবং ক্যালোরি বেশি থাকে। তাই সাহরিতে এগুলো সীমিতভাবে খাওয়া উত্তম।
৩. সোডিয়ামসমৃদ্ধ খাবার
প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবারে লবণ বা সোডিয়ামের পরিমাণ বেশি থাকে। অতিরিক্ত লবণ খেলে রোজার সময় পানিশূন্যতা ও অলসতা বাড়ে। তাই সাহরিতে লবণ কম খাওয়া উচিত।
পরামর্শ:
সাহরিতে সুষম, হালকা ও পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত পানি গ্রহণ এবং ফলমূল অন্তর্ভুক্ত করা রোজার সময় শরীরকে সতেজ রাখে ও কার্যক্ষম রাখে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


