Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home লাইফস্টাইল পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্ত লাগে যে কারণে
লাইফস্টাইল

পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্ত লাগে যে কারণে

By Mynul Islam NadimJanuary 29, 20262 Mins Read

অনেকেই দেখা যায়, সারারাত ঘুমানোর পরও সকালে ঘুম ভাঙে অবসন্ন শরীর আর ভারী মাথা নিয়ে। তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে—ঠিকঠাক ঘুমানোর পরও কেন ক্লান্তি কাটে না? এটি কি স্বাভাবিক, নাকি শরীরের ভেতরে কোনো সমস্যার ইঙ্গিত? চিকিৎসকদের মতামত অনুযায়ী, ঘুমের পরও ক্লান্ত লাগার পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ।

ঘুম

Advertisement

গভীর ঘুমের অভাব

‘ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন’-এর তথ্যমতে, প্রাপ্তবয়স্কদের জন্য গভীর ও নিরবচ্ছিন্ন ঘুম অত্যন্ত জরুরি। শুধু দীর্ঘ সময় ঘুমালেই যথেষ্ট নয়; ঘুমের গুণগত মানও গুরুত্বপূর্ণ। রাতে বারবার ঘুম ভেঙে গেলে বা গভীর ঘুম না হলে শরীর ও মস্তিষ্ক ঠিকভাবে বিশ্রাম পায় না। ঘুমানোর আগে মোবাইল ফোন ব্যবহার, দেরিতে শুতে যাওয়া কিংবা আলো ও শব্দযুক্ত পরিবেশে ঘুমানোর কারণে এই সমস্যা আরও বেড়ে যায়।

স্লিপ অ্যাপনিয়া

ঘুমের সময় শ্বাসপ্রশ্বাস সাময়িকভাবে থেমে যাওয়ার সমস্যাকে স্লিপ অ্যাপনিয়া বলা হয়। এতে মস্তিষ্ক অজান্তেই বারবার জেগে ওঠে, ফলে ঘুম সম্পূর্ণ হয় না। এর ফল হিসেবে সকালে ঘুম থেকে উঠেই শরীরে ক্লান্তি অনুভূত হয়।
পালমোনোলজিস্ট ডা. সন্দীপ ঘোষ জানান, অনেকেই জানেন না যে তারা স্লিপ অ্যাপনিয়ায় ভুগছেন। নিয়মিত পর্যাপ্ত ঘুমের পরও যদি ক্লান্তি থেকে যায়, তাহলে এটি বড় একটি লক্ষণ হতে পারে।

আয়রনের ঘাটতি ও অ্যানিমিয়া

শরীরে আয়রন বা হিমোগ্লোবিন কমে গেলে রক্তে অক্সিজেন পরিবহন ব্যাহত হয়। এর ফলে পর্যাপ্ত ঘুমের পরও শরীর দুর্বল লাগে, সহজেই ক্লান্তি আসে এবং ঘুম ঘুম ভাব থাকে।

থাইরয়েডের সমস্যা

বিশেষ করে হাইপোথাইরয়েডিজম থাকলে শরীরের মেটাবলিজম ধীর হয়ে যায়। এর প্রভাবে অতিরিক্ত ক্লান্তি, অলসতা এবং সারাদিন ঘুম পাওয়ার মতো অনুভূতি দেখা দিতে পারে।

মানসিক চাপ ও ডিপ্রেশন

‘ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ’-এর তথ্য অনুযায়ী, মানসিক চাপ বা অবসাদ থাকলে ঘুমের স্বাভাবিক চক্র ব্যাহত হয়। এ অবস্থায় ঘুম হলেও মস্তিষ্ক প্রয়োজনীয় বিশ্রাম পায় না, ফলে সকালে উঠেই ক্লান্তি অনুভূত হয়।

কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন

নিয়মিত ৭–৮ ঘণ্টা ঘুমানোর পরও যদি—

-সারাদিন ক্লান্তি অনুভূত হয়

-দিনের বেলা অতিরিক্ত ঘুম পায়

-মনোযোগ ধরে রাখতে সমস্যা হয়

-মাথা ভার লাগে বা কাজে আগ্রহ কমে যায়

এবং এসব উপসর্গ যদি ২–৩ সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সূত্র: টিভি৯ বাংলা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
টকদই

টকদই থেকে ঝাঁঝালো গন্ধ এলে কি খাওয়া নিরাপদ

June 27, 2026
VSD-Closure-1200

শিশুদের হার্টে ছিদ্র কেন হয়, যেসব লক্ষণে হবেন সতর্ক

June 27, 2026
চুল

রুক্ষ চুলের যত্নে ৫ কার্যকর ঘরোয়া উপায়

June 26, 2026

Latest News

টকদই

টকদই থেকে ঝাঁঝালো গন্ধ এলে কি খাওয়া নিরাপদ

VSD-Closure-1200

শিশুদের হার্টে ছিদ্র কেন হয়, যেসব লক্ষণে হবেন সতর্ক

চুল

রুক্ষ চুলের যত্নে ৫ কার্যকর ঘরোয়া উপায়

লবঙ্গ

প্রতিদিন সকালে ২টি লবঙ্গ খেলে কী হতে পারে? জানুন উপকারিতা ও সতর্কতা

দাম্পত্য

দাম্পত্য সম্পর্কে সতর্ক হওয়ার মতো কিছু আচরণ

পেঁপে

কাঁচা পেঁপে খাওয়ার ৮ উপকারিতা: হজমশক্তি থেকে হার্টের স্বাস্থ্য, মিলবে নানা সুবিধা

গাব

পুষ্টিগুণে ভরপুর দেশি গাব, যেসব উপকারিতা জানলে অবাক হবেন

জীবন

জীবনে পিছিয়ে পড়ার ৭ কারণ, যা হয়তো আপনিও বুঝতে পারছেন না

weight-loss

এক সপ্তাহেই পেটের মেদ কমানো সম্ভব?

রুক্ষ

রুক্ষ চুলের যত্নে ঘরোয়া কার্যকর টিপস ও প্রাকৃতিক হেয়ার প্যাক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa