জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য নতুন অভিভাবক-নিয়ন্ত্রিত অ্যাকাউন্ট চালু করেছে। প্রতিষ্ঠানটি বুধবার (১১ মার্চ) এই ফিচারের উদ্বোধনের ঘোষণা দেয়। নতুন এই অ্যাকাউন্টে শিশু ব্যবহারকারীরা কেবল মেসেজিং ও ভয়েস কলের সুবিধা ব্যবহার করতে পারবে, এবং কোন ধরনের বিজ্ঞাপন দেখানো হবে না।

যদিও হোয়াটসঅ্যাপ সাধারণত ১৩ বছর বা তার বেশি বয়সীদের জন্য ব্যবহারযোগ্য, অনেক প্রি-টিন শিশু বাবা-মায়ের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহার করছে। অভিভাবকদের চাহিদার প্রেক্ষিতে এই নিয়ন্ত্রিত অ্যাকাউন্ট চালু করা হয়েছে।
অ্যাকাউন্ট কিভাবে চালু হবে
প্রি-টিন ব্যবহারকারীর অ্যাকাউন্ট সেটআপের সময় অভিভাবককে নিজের ফোন এবং শিশুর ফোন দুটোই সঙ্গে রাখতে হবে। এরপর কিউআর কোড স্ক্যান করে অ্যাকাউন্ট যাচাই করতে হবে।
অভিভাবক চাইলে শিশুর কার্যক্রম সংক্রান্ত নোটিফিকেশন চালু করতে পারবেন। উদাহরণস্বরূপ, যখন শিশুরা নতুন কন্টাক্ট যোগ করবে, ব্লক করবে বা রিপোর্ট করবে, তখন অভিভাবককে নোটিফিকেশন পাঠানো হবে।
নোটিফিকেশন কিভাবে পাওয়া যাবে
অভিভাবক চাইলে আরও কিছু সতর্কতা চালু করতে পারবেন, যেমন:
-শিশুর নাম বা প্রোফাইল ছবি পরিবর্তন
-নতুন চ্যাট অনুরোধ
-কোনো গ্রুপে যোগ বা গ্রুপ তৈরি
-গ্রুপ থেকে বের হওয়া
-গ্রুপে “ডিসঅ্যাপিয়ারিং মেসেজ” চালু হওয়া
-কোনো চ্যাট বা কন্টাক্ট মুছে ফেলা
এই সেটিংস ছয় অঙ্কের পিন নম্বর দিয়ে সুরক্ষিত থাকবে, যা অভিভাবকের ডিভাইস থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব।
সীমিত ফিচার
নিয়ন্ত্রিত অ্যাকাউন্টে কিছু ফিচার ব্যবহার করা যাবে না, যেমন:
-মেটা এআই
-চ্যানেলস ফিচার
-স্ট্যাটাস পোস্ট
-ব্যক্তিগত চ্যাটে “ডিসপেয়ারিং মেসেজেস”
-তবে সব চ্যাট ও কল এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে, অর্থাৎ নিরাপদ ও ব্যক্তিগত থাকবে।
-অচেনা নম্বর থেকে সতর্কতা
যদি কোনো অচেনা নম্বর থেকে মেসেজ আসে, শিশুরা একটি সতর্কতা কার্ড দেখতে পারবে। এতে দেখা যাবে:
-ওই ব্যক্তির সঙ্গে কোনো সাধারণ গ্রুপ আছে কি না
-সেই কন্টাক্ট কোন দেশ থেকে এসেছে
-অচেনা নম্বর থেকে আসা কল সহজেই সাইলেন্ট করা যাবে এবং ছবি ডিফল্টভাবে ব্লার করা হবে।
গ্রুপে যোগদানের নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রিত অ্যাকাউন্টে আসা সব চ্যাট অনুরোধ একটি আলাদা ফোল্ডারে জমা হবে, যা অভিভাবকের পিন দিয়ে লক থাকবে। গ্রুপে যোগ দিতে চাইলে অভিভাবক দেখতে পারবে কতজন সদস্য আছে এবং কে অ্যাডমিন। এরপর শিশুকে গ্রুপে যুক্ত করা হবে।
বিশ্বজুড়ে বর্তমানে ৩০০ কোটির বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন, যার মধ্যে অনেক শিশু ও কিশোর। ডেনমার্ক, জার্মানি, স্পেন ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশও শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বয়স সীমাবদ্ধতা আরোপ করছে। এই প্রেক্ষাপটে হোয়াটসঅ্যাপের নতুন ফিচারকে শিশুদের নিরাপদ যোগাযোগ নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সূত্র: টেকক্রাঞ্জ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


