Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিজ্ঞান ও প্রযুক্তি Samsung Galaxy Z Roll : ভাঁজযোগ্য ডিসপ্লের পর এবার রোলেবল স্ক্রিন নিয়ে নতুন আলোচনা
বিজ্ঞান ও প্রযুক্তি

Samsung Galaxy Z Roll : ভাঁজযোগ্য ডিসপ্লের পর এবার রোলেবল স্ক্রিন নিয়ে নতুন আলোচনা

By Shamim RezaMarch 13, 20263 Mins Read

স্মার্টফোন প্রযুক্তিতে ভাঁজযোগ্য ডিসপ্লের পর এখন রোলেবল স্ক্রিন নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক একটি লিক হওয়া ভিডিওতে সম্ভাব্য Samsung Galaxy Z Roll 5G নামে একটি ডিভাইসের প্রোটোটাইপ দেখা গেছে, যেখানে স্ক্রিনটি প্রয়োজনে বডির ভেতর থেকে রোল হয়ে বেরিয়ে এসে বড় আকার ধারণ করতে পারে।

Samsung Galaxy Z Roll

Advertisement

এই ভিডিওটি প্রকাশ করেছে Miror Pro নামের একটি YouTube চ্যানেল। সেখানে দেখানো ধারণা অনুযায়ী, ডিভাইসটির ডিসপ্লে স্বাভাবিক অবস্থায় ফোনের বডির ভেতরেই থাকে এবং প্রয়োজন হলে ধীরে ধীরে রোল হয়ে বাইরে বেরিয়ে আসে। এতে একটি বড় স্ক্রিনের অভিজ্ঞতা পাওয়া সম্ভব হতে পারে।

এর আগে Samsung তাদের ট্রাই-ফোল্ড ডিভাইস Galaxy Z TriFold উন্মোচন করেছিল, যেখানে তিন ধাপে ভাঁজ করার প্রযুক্তি ব্যবহার করা হয়। নতুন এই ধারণায় সেই ভাঁজের পরিবর্তে স্ক্রিনকে রোল করার পদ্ধতি দেখানো হয়েছে। ফলে প্রচলিত foldable ফোনে মাঝখানে যে দৃশ্যমান ক্রিজ থাকে, তা এ ধরনের ডিজাইনে কমে যেতে পারে বলেই ধারণা করা হচ্ছে।

ভিডিওতে দেখা যায়, ফোনটির স্ক্রিন একটি মোটরাইজড মেকানিজমের মাধ্যমে প্রসারিত হয়। কমান্ড দেওয়ার পর ডিসপ্লে ধীরে ধীরে ফ্রেমের বাইরে বেরিয়ে আসে এবং প্রয়োজনে আবার ভেতরে ঢুকে যায়। এই প্রক্রিয়াটি অনেকটা ক্যালেন্ডার বা চার্ট পেপার রোল করার মতো দেখায়।

লিক হওয়া তথ্য অনুযায়ী, ডিভাইসটির ভেতরে প্রায় 6.8mm সেন্ট্রাল অ্যাক্সিস থাকতে পারে, যার মাধ্যমে মোটরাইজড রোলেবল ডিসপ্লে প্রসারিত হবে। এতে ব্যবহারকারীরা প্রয়োজনে স্ক্রিনের আকার ছোট বা বড় করতে পারবেন। ভিডিও দেখা, ডকুমেন্ট সম্পাদনা বা গেম খেলার সময় এই সুবিধা ব্যবহার করা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রোটোটাইপ তথ্য অনুযায়ী, ডিভাইসটিতে সর্বোচ্চ 12.4-ইঞ্চির Dynamic AMOLED 2X ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিনে 144Hz অ্যাডেপ্টিভ রিফ্রেশ রেট এবং প্রায় 3000 nits পীক ব্রাইটনেস সমর্থন করার সম্ভাবনার কথাও লিক সূত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়া এতে S Pen ব্যবহারের সুবিধাও থাকতে পারে, যার ল্যাটেন্সি প্রায় 2.1ms হতে পারে বলে বলা হচ্ছে।

Youtube video

ডিজাইনের দিক থেকে ফোনটিতে Grade-5 Titanium Frame ব্যবহারের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। এতে ডিভাইসটি শক্তপোক্ত হওয়ার পাশাপাশি তুলনামূলকভাবে হালকা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পারফরম্যান্সের ক্ষেত্রে লিক সূত্রে উল্লেখ করা হয়েছে, ডিভাইসটি Qualcomm Snapdragon 8 Elite Gen 6 Pro চিপসেটের সঙ্গে আসতে পারে। এই প্রসেসরের সঙ্গে বিভিন্ন AI-ভিত্তিক ফিচার যুক্ত থাকার সম্ভাবনার কথাও বলা হয়েছে।

ব্যাটারির ক্ষেত্রে প্রায় 8000mAh ক্ষমতার একটি বড় ব্যাটারি থাকতে পারে বলে তথ্য পাওয়া গেছে। ক্যামেরা বিভাগে 324MP সেন্সরের উল্লেখ করা হলেও এই তথ্যটি অনেকের কাছে অতিরঞ্জিত বলে মনে হচ্ছে। পাশাপাশি একটি 50MP periscope telephoto lens থাকার সম্ভাবনার কথাও বলা হয়েছে।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, Samsung Galaxy Z Roll সম্পর্কে এখন পর্যন্ত Samsung কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ফলে প্রকাশ্যে আসা ভিডিও ও তথ্যগুলোকে আপাতত শুধুই লিক বা ধারণা হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

তবুও প্রযুক্তি দুনিয়ায় নতুন ধরনের ডিসপ্লে ডিজাইন নিয়ে যে পরীক্ষা-নিরীক্ষা চলছে, এই ভিডিওটি সেই আগ্রহকেই আবার সামনে নিয়ে এসেছে। এখন দেখার বিষয়, ভবিষ্যতে Samsung সত্যিই এমন কোনো রোলেবল স্মার্টফোন বাজারে আনে কি না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ফেসবুক

ফেসবুক, ইউটিউব কেন অফিস করে না বাংলাদেশে?

July 12, 2026
Sun

বিশ্বের ৯৯ শতাংশ মানুষ আজ একই সময়ে সূর্যের আলোয় থাকবে

July 8, 2026
ফেসবুক অ্যাকাউন্ট

যে অপশন চালু করলে হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট

July 4, 2026

Latest News

ফেসবুক

ফেসবুক, ইউটিউব কেন অফিস করে না বাংলাদেশে?

Sun

বিশ্বের ৯৯ শতাংশ মানুষ আজ একই সময়ে সূর্যের আলোয় থাকবে

ফেসবুক অ্যাকাউন্ট

যে অপশন চালু করলে হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট

টেলিস্কোপ

ধেয়ে আসছে টেলিস্কোপ, রক্ষায় রোবট পাঠাল নাসা

চাঁদে ফুটবল

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

মহাকাশে যাওয়া নভোচারী

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই

স্যামসাং

ফুটবলপ্রেমীদের জন্য চমক, ৯৮ ইঞ্চির টেলিভিশন আনল স্যামসাং

টেলিস্কোপ

পৃথিবীর দিকে ধেয়ে আসা টেলিস্কোপ সরাতে মহাকাশে ৩ কোটি ডলারের মিশনে নাসা

কার্ড

কার্ড না হারিয়েও ব্যাংক অ্যাকাউন্ট খালি? জানুন প্রতারকদের নতুন কৌশল

গাড়ির কাচ

বর্ষায় গাড়ির কাচে কুয়াশা জমলে কী করবেন? কয়েক সেকেন্ডেই মিলবে সমাধান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa