স্বাস্থ্য ডেস্ক : বয়স বৃদ্ধির সাথে সাথে কমে আসে হাড়ের শক্তি। রক্তে পর্যাপ্ত পরিমাণে ক্যালশিয়াম, ভিটামিন ডি, কে, ফসফরাসের মতো উপাদান না থাকলেও হাড় ক্ষয়ে যাওয়ার সমস্যা বা অস্টিয়োপোরেসিস দেখা দিতে পারে।

হাড়

Advertisement

চিকিৎসকদের তথ্যমতে, নারীদের মধ্যে হাড় ক্ষয় বা অস্টিয়োপোরোসিসের সমস্যা বেশি হয়ে থাকে। কারণ, ঋতুবন্ধের পর শরীরে ইস্ট্রোজেন হরমোনের অভাব হলে হাড়ের ক্যালশিয়াম জমার পরিমাণ কমতে শুরু করে।

তবে সবচেয়ে বড় সমস্যা হল এই রোগটি আগে থেকে টের পাওয়া যায় না। পড়ে গিয়ে হাড় ভাঙলে বা ব্যথা পেলে তখন টের পাওয়া যায়। হাড়ের ঘনত্ব কমে যাওয়া বা হাড় ক্ষয়ে যাওয়ার সমস্যা খুব বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই ওষুধ খেতে হয়।

তবে, এই ধরনের সমস্যা শুরু হওয়ার আগে থেকেই যদি নিয়মিত কয়েকটি আসন অভ্যাস করা যায়, তা হলে হাড় ক্ষয়ে যাওয়ার প্রবণতা অনেকটা কমানো যায়। হাড়ের গঠন, ঘনত্ব ভাল রাখতে নিয়মিত যে তিন আসন করা উচিত-

১. বীরভদ্রাসন

দুই পা দুইদিকে পর্যাপ্ত দূরত্বে ছড়িয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ান। দুই হাত কান বরাবর উপরের দিকে তুলে দাঁড়ান। হাত একদম সোজা ও আকাশের দিকে মুখ করে থাকতে হবে। এর পর এক দিকে ঘুরে সেই দিকের হাঁটু ধীরে ধীরে ভাঁজ করুন। পেছনের পা ও শরীর সোজা রেখে উপরের দিকে তাকান। ২০ সেকেন্ড স্থির হয়ে থেকে ২০ সেকেন্ড বিশ্রাম নিন, তার পর অন্য দিকে আবার করুন ২০ সেকেন্ডের জন্য।

২. বৃক্ষাসন

সোজা হয়ে দাঁড়িয়ে নিজের দুই হাত প্রার্থনার ভঙ্গিতে বুকের কাছে আনুন। তারপর শরীরের ভারসাম্য রেখে নিজের ডান পায়ের হাঁটু ভাজ করে পায়ের পাতাটি বাঁ পায়ের ঊরুর উপর আনুন। ধীরে ধীরে মেরুদণ্ড সোজা রেখে নিজের হাত প্রার্থনার ভঙ্গিতে সমানভাবে মাথার উপর নিয়ে যান। ৩০ সেকেন্ড এই ভঙ্গিতে এক পায়ের উপর দাঁড়িয়ে থাকুন। স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন ও পা বদল করে নিয়ে পুনরায় করুন। খুব সহজ এই আসনটি ছোট থেকে বড় সকলেই নিয়মিত করতে পারেন।

পেটে ব্যথা, অস্ত্রোপচারে মিললো ১২ ইঞ্চির জীবন্ত ইল মাছ

৩. সেতুবন্ধনাসন

প্রথমে মাটিতে চিত হয়ে শুয়ে পড়ুন। হাঁটু ভাঁজ করে পা দুটি নিতম্বের কাছে রাখুন। এ বার ধীরে ধীরে মাটি থেকে কোমর তুলে ধরুন। দুই হাত টান টান করে, গোড়ালি স্পর্শ করার চেষ্টা করুন। এই অবস্থানে ১০ সেকেন্ড থাকুন। ৪ থেকে ৫ বার এই ভাবে অভ্যাস করুন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.