Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ক্লাস বন্ধ রেখে শিক্ষকের উকুন তোলা, ৭ কর্মকর্তাকে একযোগে বদলি
বিভাগীয় সংবাদ শিক্ষা

ক্লাস বন্ধ রেখে শিক্ষকের উকুন তোলা, ৭ কর্মকর্তাকে একযোগে বদলি

By Sibbir OsmanApril 13, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকাদের সঠিক সময়ে না আসা, ক্লাস বন্ধ রেখে একজন আরেকজনকে দিয়ে বেণি করানো ও উকুন বাছানোসহ নানা অনিয়ম এবং পাঠদানে অবহেলার ঘটনায় উপজেলার সব সহকারী শিক্ষা কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আলমগীর মোহাম্মাদ মনছুরুল আলম এ বদলির আদেশ দেন।

বদলি হওয়া সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তারা হলেন- মো. আল মাহমুদ, রবিউল করিম, ইশরাত জাহান ওরেসি, আনিসুজ্জামান, জাহাঙ্গীর আলম, আবু সাঈদ ও আশরাফ আলী। তাদের উল্লাপাড়া থেকে সিরাজগঞ্জ ও নাটোর জেলার বিভিন্ন উপজেলায় বদলি করা হয়েছে।

এর আগে সোমবার (১১ এপ্রিল) নানা অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকসহ মোট ১০ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল মাহমুদ।

ক্লাস বন্ধ রেখে শিক্ষকের উকুন তোলা, ৭ কর্মকর্তাকে একযোগে বদলি
ছবি-সংগৃহীত
Advertisement

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মণ্ডল জানান, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে সহকারী পরিচালক মো. আব্দুল আলীম স্বাক্ষরিতি একটি চিঠিতে সাত সহকারী শিক্ষা কর্মকর্তাকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে চিঠিটি আমাদের দপ্তরে এসে পৌঁছেছে।

তিনি আরও বলেন, উল্লাপাড়ায় ২৭৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এখানে সাতজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কর্মরত ছিলেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা না থাকায় বেশ কিছুদিন ধরে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আল মাহমুদ শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন।

গত ৭ ও ৯ এপ্রিল উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জ্বল হোসেন কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দেখেন সকাল ১০টার পরও অনেক শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত, উপজেলার রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষিকা অপর এক শিক্ষিকার চুলের বেণি বেঁধে দিচ্ছেন, আরেক স্কুলে এক শিক্ষিকা আরেকজনের মাথার উকুন বেছে দিচ্ছেন। এছাড়া অনেক শিক্ষক মাছ কিনে স্কুলেই কোটাবাছা করেন বলে স্থানীয়রা তার কাছে অভিযোগও করেন।

‘ডিয়ার সুমি, মেনি মেনি শুভেচ্ছা’, ইংরেজি খাতা দেখে কপালে চোখ উঠলো পরীক্ষকের

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

June 27, 2026
তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

June 27, 2026
Teacher

প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর

June 27, 2026

Latest News

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

Teacher

প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর

ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa