পৃথিবীর পৃষ্ঠের প্রায় ৭০ শতাংশই মহাসাগর দিয়ে ঢাকা, তবে এর গভীরে এমন এক রহস্য লুকিয়ে আছে যা মহাসাগরের তুলনায় ৯ গুণ বেশি বিস্তৃত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, পৃথিবীর কেন্দ্রভাগ বা কোরে একটি গুরুত্বপূর্ণ উপাদান—হাইড্রোজেন—সংরক্ষিত রয়েছে। যদি এই তথ্য সম্পূর্ণভাবে প্রমাণিত হয়, তাহলে আমাদের গ্রহটি হবে সবচেয়ে বড় হাইড্রোজেন ভাণ্ডার।

মহাসাগর

Advertisement

গবেষকরা জানিয়েছেন, কোরে হাইড্রোজেনের পরিমাণ আরও বেশি হতে পারে। অনুমান করা হয়েছে, পৃথিবীর কোরে ৪৫টি মহাসাগরের সমপরিমাণ হাইড্রোজেন থাকতে পারে। ওজনের হিসেবে এটি কোরের মোট ভরের প্রায় ০.৩৬ থেকে ০.৭ শতাংশ পর্যন্ত হতে পারে। নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এ গবেষণার আলোকে দেখা যায়, পৃথিবী তার সৃষ্টির প্রাথমিক পর্যায়েই মূল পানির উৎস—হাইড্রোজেন—অর্জন করেছিল। পেকিং বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ডংইয়াং হুয়াং জানিয়েছেন, “পৃথিবীর প্রথম এক মিলিয়ন বছরের মধ্যে কোরে সবচেয়ে বেশি পানি সংরক্ষিত হয়। এরপর ম্যান্টল ও ভূত্বক, আর যেখানে মানুষ বাস করে সেই পৃষ্ঠভাগে পানির পরিমাণ সবচেয়ে কম।”

পৃথিবী প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগে সূর্যের চারপাশের ধূলিকণা, গ্যাস ও শিলার সংঘর্ষে গঠিত হয়। এই সংঘর্ষই কোর, ম্যান্টল ও ভূত্বক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গভীর কোরে লোহা ও নিকেল সমৃদ্ধ তরল ধাতব পদার্থ ঘূর্ণায়মান হয়ে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উৎপত্তি ঘটায়।

টেক্সাসের রাইস ইউনিভার্সিটির অধ্যাপক রাজদীপ দাসগুপ্ত বলেন, “হাইড্রোজেন কোরে প্রবেশ করতে পারবে কেবল তখনই যখন এটি পৃথিবীর গঠনের সময় উপস্থিত থাকে।”

কোরের গভীরে সরাসরি পর্যবেক্ষণ করা যায় না, কারণ চাপ অত্যন্ত বেশি এবং অবস্থান খুব গভীরে। এজন্য গবেষকরা পরমাণু স্তরে কোরের উপাদান চিহ্নিত করতে ‘ডায়মন্ড অ্যানভিল সেল’ এবং ‘অ্যাটম প্রোব টোমোগ্রাফি’ ব্যবহার করেছেন। এতে হাইড্রোজেনের উপস্থিতি এবং সিলিকন ও অক্সিজেনের সাথে এর অনুপাত নির্ধারণ করা সম্ভব হয়েছে।

পরীক্ষায় দেখা গেছে, ধাতু শীতল হওয়ার সময় ন্যানোস্ট্রাকচারে হাইড্রোজেন ও সিলিকনের অনুপাত প্রায় ১:১। এই তথ্যের ভিত্তিতে কোরে হাইড্রোজেনের পরিমাণের অনুমান করা হয়েছে।

গবেষকরা বলেছেন, হাইড্রোজেনের এই উপস্থিতি কোর থেকে ম্যান্টলে তাপ স্থানান্তর এবং পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দাসগুপ্ত উল্লেখ করেছেন, “যদি গবেষণার ফল সঠিক হয়, তবে এটি প্রমাণ করবে যে পৃথিবীর গঠনের পুরো সময়জুড়েই হাইড্রোজেন সরবরাহ চলছিল।”

এই নতুন আবিষ্কার কোরের গঠন, পৃথিবীর জন্ম এবং জীবনের বিবর্তন বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য যোগ করছে।

সূত্র: সিএনএন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.