জুমবাংলা ডেস্ক : নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে সময়সীমা বেঁধে দিয়েছেন সে সময়ের মধ্যেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব।

nirbacon

Advertisement

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতমিনিময়কালে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন কশিশন সংস্কার বিষয়ক এক আলোচনা সভায় যোগ দিতে রংপুরে আসেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকার বিধান ফিরে আসা প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি যুগান্তকারি সিদ্ধান্ত। এতে জনগণের মৌলিক অধিকার ফিরে আসবে।

বদিউল আলম মজুমদার বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে স্থানীয় প্রশাসন দলীয় প্রভাব মুক্ত থাকবে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের এক তৃতীয়াংশ বদলে দেয়া হয়েছিল। যার সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না। পদ্ধতিগতভাবে পঞ্চদশ সংশোধনীতে ক্রটি ছিল।

তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের আত্মত্যাগ বর্ষাকালীন বিপ্লবের নতুন অধ্যায় যোগ করে পূর্ণমাত্রায় সংস্কার চালিয়ে যেতে হবে। সংস্কার মানে পরিবর্তন। পরিবর্তনের লক্ষ্য হলো একটি গণতান্ত্রিক ব্যবস্থার উত্তোরণ। আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট ব্যবস্থা চালু করতে চাই। ভঙ্গুর পুরাতন রাষ্ট্র ব্যবস্থার বদলে অধিকার নিশ্চিতের মাধ্যমে সকলের অংশ গ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব।

সুজন সম্পাদক বলেন, আগামী নির্বাচনে মাঠ অসমতল থাকার কোনো কারণ নেই। কারণ এখন দলীয় সরকার নেই। দলীয় সরকারের মাধ্যমে চরম দলীয়করণ হয়। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পক্ষপাত মূলক আচরণ করেন। ফলে সুষ্ঠু নির্বাচন ব্যাহত হয়।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, যে ইভিএম ইতিপূর্বে ব্যবহার করা হয়েছে তা খুবই দুর্বল প্রকৃতির। এর মাধ্যমে কারসাজি করা যায়। তাই আগামী নির্বাচনে ইভিএম থাকবে না।

তিনি আরও বলেন, ইভিএম ক্রয়েও যথেষ্ট অনিয়ম ও দুর্নীতি হয়েছে। অনেক উচ্চমূল্যে ওইসব ইভিএম কেনা হয়েছিল। এসময় জেলা সুজনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন ও মহানগর সুজনের ভাপতি ফখরুল আলম উপস্থিত ছিলেন।

সাংবাদিক তুরাব হত্যায় পুলিশের সাবেক এডিসি দস্তগীর গ্রেফতার

উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে গত সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, মোটাদাগে বলা যায়, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.