জুমবাংলা ডেস্ক : নন–ক্যাডারে বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নিয়োগ বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সেখানে পদ আছে ২ হাজার ৫০০–এর বেশি।

job

Advertisement

বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে ১ এপ্রিল থেকে। আবেদন করা যাবে ৩০ এপ্রিল পর্যন্ত।

বিজ্ঞপ্তি অনুসারে পদগুলো হলো—সহকারী পরিচালক (প্রশাসন), সরকারি পরিচালক (পরিকল্পনা ও পরিবীক্ষণ), সরকারি পরিচালক (সাধারণ), হাইড্রো মারফোলজিস্ট, হাইড্রলজিস্ট, সরকারি প্রকৌশলী, সরকারি পরিচালক (রিজার্ভার উৎপাদন), সরকারি পরিচালক (মাইনিং), সরকারি পরিচালক (আইসিটি), সরকারি পরিচালক (পিএসসি ও ডিফারেন্স), সিনিয়র কম্পিউটার অপারেটর, সরকারি পরিচালক টেলিভিশন, প্রকৌশল প্রশিক্ষণ, ইনস্ট্রাক্টর রসায়ন, ও পদার্থ, নেটওয়ার্ক বা ওয়েবসাইট ম্যানেজার পরিসংখ্যান কর্মকর্তা, আইন কর্মকর্তা, গবেষণা কর্মকর্তা, কৃষি প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা, সহকারী গ্রন্থাগারিক, উপসহকারী পরিচালক, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর কাম প্রটোকল অফিসার (একাডেমি), উপসহকারী কৃষি কর্মকর্তা বা উপসহকারী উদ্যান কর্মকর্তা বা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বা উপসহকারী প্রশিক্ষক, ফিল্ম ট্রেইনার ও ব্যক্তিগত কর্মকর্তা।

আবেদন করার বিভিন্ন নিয়ম ও বিজ্ঞপ্তিটি পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে রেজিস্ট্রেশন করা যাবে। একাধিক পদে রেজিস্ট্রেশন করলে প্রতিপদের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন জমা দিতে হবে।

ট্রেনে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু

ফি জমাদানের আগপর্যন্ত আবেদনপত্রে সংশোধনের সুযোগ রয়েছে। প্রার্থীদের আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিতে হবে। ফি সমাধানের পর আবেদনপত্রে আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.