লাইফস্টাইল ডেস্ক : আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ সমস্যাগুলির মধ্যে অন্যতম হলো জলের বালতি বা মগ অত্যন্ত অপরিচ্ছন্ন হয়ে যাওয়া।। বেশিরভাগ ক্ষেত্রেই আয়রনের কারণে কিংবা দীর্ঘ সময় জলে ভর্তি থাকার কারণে বালতি বা মগ ঘোলাটে ধরনের হয়ে যায়। শুধুমাত্র তাই নয় অনেক ক্ষেত্রে দাগ ছোপ থেকে শুরু করে এক ধরনের পিচ্ছিল ভাব চলে আসে বালতি বা মগের মধ্যে।

পুরাতন বালতি

Advertisement

এমতাবস্থায় বালতির মধ্যে কিন্তু নানান ধরনের জীবাণু সৃষ্টি হতে পারে যা আমাদের শরীরে ক্ষতিকারক রোগ নিয়ে আসতে পারে। তাই অবশ্যই নির্দিষ্ট সময় অন্তর প্লাস্টিকের বালতি বা মগ পরিষ্কার করে নেওয়া উচিত। আজকাল বাজার চলতি নানান ধরনের পাউডার পাওয়া যায় এগুলি পরিষ্কার করার জন্য। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এইসব পাউডার ব্যবহার করার তিন চার দিনের মধ্যেই আবারও একই অবস্থায় বালতি চলে আসছে।

তাই আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এমন একটি ঘরোয়া পদ্ধতি সম্পর্কে আলোচনা করব যে পদ্ধতিতে বালতি বা মগ পরিষ্কার করে নিলে কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত তা পরিষ্কার অবস্থায় থাকবে।।এর জন্য আপনাদের প্রথমেই একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। আমাদের বাড়িতে থাকা সাধারণ কয়েকটি উপকরণ ব্যবহার করেই কিন্তু আপনারা এই মিশ্রণটি তৈরি করতে পারবেন।

আবার একদিন তৈরি করে কোন একটি কৌটোর মধ্যে মিশ্রণটিকে সংরক্ষণ করে রেখে দিলে তা কিন্তু পরবর্তী সময়েও আপনারা বালতি পরিষ্কার করার কাজে আবারও ব্যবহার করতে পারবেন সহজে। এই মিশ্রণটি তৈরি করার জন্য প্রথমেই একটি পাত্রের মধ্যে আপনাদের নিয়ে নিতে হবে সামান্য পরিমাণে লবণ। এবারে এই লবণের মধ্যে কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার মিশিয়ে ফেলুন।

বাড়িতে থাকা যে কোন ডিটারজেন্ট পাউডার আপনারা এই কাজে ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ টুথপেস্ট মিশিয়ে সম্পূর্ণ মিশ্রণটিকে ভালো করে নাড়াচাড়া করতে থাকুন। এবারে একটি স্ক্রাবারের সাহায্যে এই মিশ্রণটি নিয়ে প্লাস্টিকের বালতি বা মগ থেকে শুরু করে যে কোন প্লাস্টিকের জিনিসে ভালো করে ঘষতে থাকুন।।

যেভাবে সাধারণত বাসন মাজা হয়ে থাকে ঠিক সেভাবেই বালতি বা মগগুলিকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিন। প্লাস্টিকের যে কোন জিনিস পরিষ্কার করার ক্ষেত্রেই কিন্তু এই উপকরণটি অত্যন্ত কার্যকরী। খুব সহজেই এই উপকরণের সাহায্যে যেকোনো দাগ উঠে যাবে এবং একেবারে ঝকঝকে তকতকে হয়ে উঠবে বালতি।

Youtube video

মোটামুটি মাসে একবার যদি আপনারা এই পদ্ধতিটি প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আর বালতি পুরনো হয়ে যাওয়ার জন্য কোন চিন্তা থাকবে না। কারণ এই পদ্ধতিতে পরিষ্কার করলে প্রতিবারই মনে হবে নতুন বালতি কিনে নিয়ে আসা হয়েছে। এই ধরনের আরও বিশেষ টিপস পেতে আমাদের প্রতিবেদন গুলির উপর নজর রাখতে পারেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.