বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাজ্য সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের G2G চুক্তির আওতায় আজ (৮ ফেব্রুয়ারি) নৌ সদর দপ্তরে ১টি ‘অফ দ্য শেলফ’ হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল (HMS Enterprise) ক্রয়ের জন্য চুক্তি স্বাক্ষর হয়েছে।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি, যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
এই জাহাজ সংযোজনের মাধ্যমে দেশের সামুদ্রিক জরিপ, নৌ-নেভিগেশন সহায়তা, সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা এবং ব্লু-ইকোনমি কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ধারাবাহিকতায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।-আইএসপিআর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


