লাইফস্টাইল ডেস্ক : দেশে নারীদের মধ্যে ১৯ শতাংশ ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারে আক্রান্ত হয়। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার আইএআরসির সর্বশেষ গবেষণা অনুসারে প্রতি বছর ১২ হাজার ৭৬৪ জন নারী এই ক্যান্সারে আক্রান্ত হন। এর মধ্যে সঠিক সময়ে চিকিৎসা না করায় ৬ হাজার ৮৪৪ জন মারা যায়। বিশেষজ্ঞদের মতে, প্রথম ধাপে ধরা পড়লে সঠিক ও পূর্ণ চিকিৎসা নিলে ৯০ শতাংশ ক্যান্সার রোগীর সুস্থ হওয়া সম্ভব।

breast cancer

Advertisement

সঠিক সময়ে ধরা পড়লে স্তন ক্যান্সার যেমন সেরে যায়, তেমনই সুস্থ হওয়ার পাঁচ-সাত বছরের ভিতর কারও কারও তা আবার ফিরেও আসতে পারে। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যাকে ‘মেটাস্ট্যাটিক ডেভেলপমেন্ট’ বলা হয়। ক্যান্সার নিরাময়ের পর প্রথম পাঁচ বছর পর্যন্ত সাধারণত তার ফিরে আসার আশঙ্কা প্রায় নেই বললেই চলে। কিন্তু ফিরে যে আসবে না, তা একেবারেই নিশ্চিত নয়। পুনরাবৃত্তিরও আবার রকমফের আছে। তিন রকম জায়গায় আবার ক্যান্সার ফিরে আসার আশঙ্কা থাকে। প্রথমত, যে জায়গায় ক্যান্সার হয়েছিল, সেখানে আবার হতে পারে। আবার যে জায়গায় আগে হয়েছিল, তার আশপাশের এলাকায় হতে পারে। এছাড়া রক্তের মাধ্যমে ক্যান্সার কোষ বাহিত হয়ে অন্যান্য অঙ্গে ছড়িয়ে আক্রান্ত করে ফেলে।

কেন ফিরে আসে : সেরে ওঠার পরেও আবার আক্রান্ত হওয়ার কারণ, দেহে ক্যান্সার কোষের উপস্থিতি। যা পেট সিটি স্ক্যান বা ম্যামোগ্রাফির মতো পরীক্ষাতেও সহজে ধরা পড়ে না। যতক্ষণে রোগী বুঝতে পারেন, ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায়। সাধারণত প্রথমবার ক্যান্সার থেকে সেরে ওঠার পর তিন-চার বছরের মধ্যেই আবার তা ফিরে আসার আশঙ্কা থেকে যায়। কারও ক্ষেত্রে এই সময়রেখা ১০-১২ বছরও হতে পারে।

ফিরে আসার লক্ষণ : হঠাৎ যদি স্তনে ব্যথা অনুভব করেন, তা ফেলে না রাখাই ভালো। ক্যান্সার ফিরে আসার খুব গুরুত্বপূর্ণ লক্ষণ এটি। বুক, পিঠ, পাঁজরের হাড়ের ভিতর তীক্ষè যন্ত্রণা হতে পারে। স্তনের আকারে হঠাৎ যদি কোনো পরিবর্তন চোখে পড়ে। তা হলে তো সাবধান হতে হবে। এ ছাড়াও নিজের হাতের স্পর্শে বুঝতে হবে, স্তনের মধ্যে কোনো ফোলা ভাব রয়েছে কি না। যদি তেমন হয়, তা হলে বুঝতে হবে, ক্যান্সার ফিরে আসছে। ঠান্ডার সমস্যা নেই তারপরও যদি শ্বাস নিতে কষ্ট হয়, বুকে চাপ ধরে, তা হলে সতর্ক হোন। স্তন ক্যান্সার সেরে ওঠার পর তা সহজেই ফুসফুসে ছড়িয়ে যেতে পারে। ক্যান্সারের মতো রোগের সঙ্গে লড়াই করার ফলে অনেক ক্লান্ত থাকেন। তার জন্য বিশ্রাম প্রয়োজন। তা নেওয়ার পরেও যদি ক্লান্তি না কাটে, তাহলে স্বাভাবিক নয়। তা ক্যান্সার ফিরে আসার কারণ হতে পারে।

মায়েদের নরমাল ডেলিভারি সেবায় পাল্টেছে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্স

-অধ্যাপক ডা. রওশন আরা বেগম, সিনিয়র কনসালটেন্ট, রেডিয়েশন অনকোলজি; আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল, সেক্টর-১০ উত্তরা, ঢাকা।
অধ্যাপক ডা. রওশন আরা বেগম

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.