Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পবিত্র কোরআন নিয়ে মসজিদ-মাদ্রাসায় ছোটেন সেই পুলিশ
বিভাগীয় সংবাদ শিক্ষা

পবিত্র কোরআন নিয়ে মসজিদ-মাদ্রাসায় ছোটেন সেই পুলিশ

By Sibbir OsmanMarch 20, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে টাকা সংগ্রহ করে সেই টাকা দিয়ে কোরআন মাজিদ কিনে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় ছুটে চলেছেন সিরাজগঞ্জের সমাজকর্মী খ্যাত বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সদস্য শামীম রেজা।

শামীম রেজা বলেন, জেলার মসজিদ ও মাদ্রাসায় এক হাজার কোরআন মাজিদ বিতরণ করতে চান। আর এসব কাজে সার্বিক সহযোগিতা করেছেন স্বেচ্ছাসেবী ইসমাইল হোসেন, আবদুল আলিম শোয়েব মোহাম্মদ, আলমগীর হোসেন ও আবদুল মমিন কলি।
পবিত্র কোরআন নিয়ে মসজিদ-মাদ্রাসায় ছোটেন সেই পুলিশ

Advertisement

ফেসবুক বন্ধুদের অর্থায়নে শনিবার (১৯ মার্চ) সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা ঘুরকা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ১৮ পিস, উল্লাপাড়ার গোপালপুর গয়াহাট্টা হাফিজিয়া মাদ্রাসায় ২০ পিস ও ভৈরব দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসায় ১৮ পিস কোরআন মাজিদ দেওয়া হয়েছে। এ নিয়ে জেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় মোট ৬১৩ পিস কোরআন শরিফ দেওয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (ডিএসবি)’র সিরাজগঞ্জের সদস্য শামীম রেজা বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আমি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করে মুমূর্ষু রোগীদের রক্ত সংগ্রহ, প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও অসহায়দের জন্য নিরাপদ পানির টিউবওয়েল সংগ্রহ করে দিতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করি। হঠাৎই মনে হলো হাফিজিয়া মাদ্রাসায় যেহেতু গরিব মানুষদের সন্তানরা পড়াশোনা করে, তাই তাদের মাঝে কোরআন শরিফ দেওয়ার জন্য ফেসবুকে পোস্ট দিলে সেখানে বন্ধুদেরও ভালো সাড়া পাই। পরে অর্থ সংগ্রহ করে কোরআন শরিফ কিনে বিতরণ করা হয়।

তিনি আরও জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধুদের অর্থায়নে সদরের বাগবাটি হাট নূরুন আলা-নূর হাফিজিয়া কওমি মাদ্রাসায় ২০টি, কালিয়া হরিপুর ইউনিয়নের দীঘলকান্দি হাফিজিয়া মাদ্রাসায় ২০টি, কামারখন্দ থানার মুগবেলাই বাগে জান্নাত ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় ১৫টি, সলঙ্গা থানার তেলকুপি রানীনগর নুরানী হাফিজিয়া মাদ্রাসায় ৫০টি, সদরের একডালা দারুস সুন্নত নিজামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লা বোডিংয়ে ২০টি, মারকাজুল উলুম বালিকা মাদ্রাসায় ২০টি। রায়গঞ্জের রাবেয়া বসরী প্রি-ক্যাডেট মহিলা মাদরাসায় ৪০টি, সদরের মালশাপাড়া কবরস্থান মাদরাসায় ৮টি, রানীগ্রাম কোরআনিয়া হাফিজিয়া কাওমি মাদরাসায় ৭টি, রতনকান্দি ইউনিয়নের গোবিন্দ পোটল ভেন্নাবাড়ী আয়েশা সিদ্দিকা নূরানীয়া মহিলা হাফেজি মাদরাসায় ১৫টি, জোবাইদা আদর্শ মহিলা মাদরাসায় ১৫টি।

রায়গঞ্জের গোদগতি ইত্তেবাউস সুন্নাহ হাফিজিয়া কাওমি মাদ্রাসায় ৩০টি, উম্মাহাতুল মু’মিনিন (রা) মহিলা মাদ্রাসায় ৭টি, সদরের চর হরিপুর মসজিদ ভিত্তিক মাদরাসায় ১০টি, গুণের গাতি আল-জামিয়াতুল মহিলা হাফিজিয়া মাদ্রাসায় ৫টি, দারুল কোরআন হাফিজিয়া মাদরাসায় ১০টি, শহীদগঞ্জ তালিমুদ্দিন হাফিজিয়া মাদরাসায় ৯টি, রহমতগঞ্জ কবরস্থান ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসায় ৩০টি, সিরাজগঞ্জ স্টেডিয়াম রোডের তাহফিজুল কোরআন মডেল মাদরাসায় ৫টি, ভাটপিয়ারী হাফিজিয়া মাদরাসায় ১০টি ছাড়াও কালিয়াহরিপুর ইউনিয়নের মিফতাহুল কাঁচাকোবা কবরস্থান কওমি হাফিজিয়া মাদরাসায় ২০টি ও শিয়ালকোল ইউনিয়ন শ্যামপুর গ্রামে উম্মে হাবিবা মহিলা মাদরাসায় ৫টি, উল্লাপাড়া উপজেলার ঘিয়ালা বারুলাপীর মাদিনাতুল উলুম হাফিজিয়া মাদরাসায় ২০টি, ছয়বাড়িয়া কবরস্থান হাফিজিয়া মাদরাসায় ১৫টি ও সদর উপজেলার ধীতপুর আলাল রাবেয়া বশির মহিলা হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২৭টিসহ বিভিন্ন মাদরাসায় কোরআন মাজিদ বিতরণ করা হয়েছে।

সানি লিওনের ঢাকা সফর, নতুন দাবি তুললো ইসলামী ছাত্র খেলাফত

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026
sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

June 22, 2026
book

৫ হাজার পিস সরকারি পাঠ্যবই গোপনে বিক্রির চেষ্টা মাদরাসা সুপারের

June 22, 2026

Latest News

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

book

৫ হাজার পিস সরকারি পাঠ্যবই গোপনে বিক্রির চেষ্টা মাদরাসা সুপারের

Primary Exam

প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদফতর

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

Sikkha

আগামী ৩ মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa