Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ‘সেশন ফি’ না দিতে পারায় নতুন বই পায়নি রাজিফা
বিভাগীয় সংবাদ রাজশাহী শিক্ষা

‘সেশন ফি’ না দিতে পারায় নতুন বই পায়নি রাজিফা

By Saiful IslamJanuary 3, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের নতুন বই দেওয়ার প্রতিশ্রুতি সরকারের। কিন্তু সেশন ফি ও ফরম পূরণের টাকা না দেওয়ায় নতুন বই দেওয়া হয়নি নওগাঁর রাজিফাকে। বই না পেয়ে কান্না করতে করতে বাড়ি ফিরতে হয়েছে রাজিফাকে। কিন্তু বই দেওয়ার সময় সেশন ফি বা ফরম পূরণের টাকা জমা দেওয়ার কোনো নিয়ম নাই কোনো প্রতিষ্ঠানে বলছেন সংশ্লিষ্টরা।

‘সেশন ফি’ না দিতে পারায় নতুন বই পায়নি রাজিফা

Advertisement

নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগা উচ্চবিদ্যালয়ে পহেলা জানুয়ারি বই বিতরণের সময় টাকা নেওয়ার অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের। শ্রেণি অনুযায়ী বছরের প্রথম দিনে প্রতি শিক্ষার্থীর কাছে থেকে ৫০০ থেকে ৭৫০ টাকা নেওয়ার অভিযোগ করেন তারা। যারা দিতে পারেনি তাদের বই না দেওয়ার অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের।

মহাদেবপুর উপজেলার রাইগা ইউনিয়নের মাতাজী হাট এলাকায় দিনমজুর মাকে নিয়ে বসবাস করেন রাইগা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মোছা. রাজিফা আখতার। তার মা শাহিদা আক্তার খাবার হোটেলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে মেয়েকে লেখাপড়া করাচ্ছেন।

রাজিফা জানায়, শিক্ষকরা তাকে সেশন ফির টাকা ছাড়া এ বছরের নতুন বই দেয়নি। মাকে নিয়ে দ্বিতীয় দিনের মতো (২ জানুয়ারি) স্কুলে গিয়েও টাকা দিতে না পারায় তাকে নতুন বই দেওয়া হয়নি।

‘সেশন ফি’ না দিতে পারায় নতুন বই পায়নি রাজিফা

তার মা শাহিদা আক্তার জানায়, বছরের প্রথম দিন শেখ হাসিনা বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করার ঘোষণা দিয়েছেন। সেখানে আমার মেয়ে টাকা না দিতে পারায় বছরের প্রথম দিন বই না পেয়ে কান্না করতে করতে বাড়িতে আসে। বছরের প্রথম দিন সেশন ফি’র টাকা না দেওয়ায় মেয়েকে বই না দেওয়াটা তিনি অন্যায় মনে করেন।

এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম শাহ শিক্ষার্থীদের কাছে থেকে টাকা নেওয়ার কথা অস্বীকার করলেও বই না-দেওয়ার কারণ জানাতে পারেননি তিনি। অন্যদিকে বিদ্যালয়টির সভাপতি অসিত চন্দ্র ঘটনাটির সঠিক তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানান।

এদিকে অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে ঘটনাটি জানাজানি হলে উত্তেজিত জনতা স্কুল কর্তৃপক্ষের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। ঘটনাটি সত্য বলে শিক্ষার্থীরা জানান, টাকা ছাড়া তাদের নতুন বই দেওয়া হয়নি । তাই তারা বাড়ি থেকে টাকা নিয়ে এসে বিদ্যালয়টি থেকে নতুন বই সংগ্রহ করেছে।

এ দিকে বিষয়টি নিয়ে নওগাঁ জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান জানান, সেশন ফি এবং ফরম পূরণের সঙ্গে বই বিতরণের কোনো সম্পর্ক নেই। সরকার নির্ধারিত রেটে সেশন ফি নিয়ম আছে তবে বইকে কেন্দ্র করে নয়। যদি প্রধান শিক্ষক নতুন বই বিতরণ নিয়ে সেশন ফি এবং ফরম পূরণের টাকা না পেয়ে শিক্ষার্থীদের বই না দেন, তবে জেলা শিক্ষা বিভাগ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026
sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

June 22, 2026
book

৫ হাজার পিস সরকারি পাঠ্যবই গোপনে বিক্রির চেষ্টা মাদরাসা সুপারের

June 22, 2026

Latest News

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

book

৫ হাজার পিস সরকারি পাঠ্যবই গোপনে বিক্রির চেষ্টা মাদরাসা সুপারের

Primary Exam

প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদফতর

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

Sikkha

আগামী ৩ মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa