জুমবাংলা ডেস্ক : রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। জনস্বার্থে আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল রোববার (২৫ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন দায়ের করেন।

রমজানে স্কুল বন্ধ

Advertisement

রিটে প্রাথমিক ও গণশিক্ষা সচিব, শিক্ষা সচিব, উপসচিব প্রাথমিক ও গণশিক্ষা সচিব, উপসচিব শিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি), শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালককে বিবাদী করা হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনাও চাওয়া হয়েছে।

চলতি সপ্তাহে বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি হতে পারে বলে জানান এই আইনজীবী।

আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল গণমাধ্যমকর্মীদের বলেন, বাংলাদেশ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানে উল্লেখ করা আছে। প্রতি বছর পবিত্র রমজান মাসে শিশু-কিশোরসহ সবার শরীর স্বাস্থ্যের বিষয় বিবেচনায় নিয়ে পুরো রমজান মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

তৃতীয় সন্তান হলে ১২ লাখ টাকা বোনাস, সঙ্গে মিলবে এক বছরের বেতনসহ ছুটি

তবে চলতি বছরের পুরো রমজান মাসে মাদ্রাসা বন্ধ থাকলেও প্রাথমিক বিদ্যালয় রমজানের প্রথম ১০ দিন এবং মাধ্যমিক বিদ্যালয় রমজানের প্রথম ১৫ দিন খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। যা সংবিধানের ২৬, ২৭, ২৮, ৩১, ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। এসব কারণে আইনি নোটিশ পাঠিয়েছিলাম। কোনো সাড়া না পেয়ে রিট দায়ের করেছি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.